স্থানীয় সংবাদ

দৌলতপুরের ৩নং ওয়ার্ডে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান

স্টাফ রিপোর্টার : নগরীর দৌলতপুর ৩নং ওয়ার্ডে বৃহস্পতিবার সকাল ১১ টা কুলিবাগান ইস্পাহানী কলোনীর পাশে এশিয়া রেজিলিয়েন্ট প্রকল্পের সহযোগিতায় ব্র্যাকের উদ্যোগে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের উদ্বোধন করেন কেসিসি কনজারভেটিভ অফিসার ও ৩নং ওয়ার্ডের দাায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মোঃ ওয়াহিদুজ্জামান।এ সময় উপস্থিত ছিলেন নাগরিক নেতা মিনা আজিজুর রহমান,৩নং ওয়ার্ড সচিব মোঃ আনোয়ার হোসেন,৩নং ওয়ার্ড বর্জ্য ব্যবস্থাপনা সুপারভাইজার হাবিবুর রহমান, ব্র্যাকের কর্মচারী উম্মে হানি, নারায়ণ চন্দ্র মান্দারসহ ইয়ুথ ও কনজারভেন্সি বিভাগের ৫০ জন সদস্য পরিষ্কার-পরিচ্ছন্নতা কাজে অংশগ্রহণ করেন। বক্তরা এই সময় বলেন, জলাবদ্ধতা নিরসন এবং নগরকে পরিষ্কার-পরিচ্ছন্ন বাসযোগ্য রেজিলিয়েন্ট নগরে রূপান্তরিত করার জন্য নগরবাসীর প্রতি সহযোগিতা কামনা করেন। যেকোন প্রকার ময়লা আবর্জনা রাস্তা, খোলা জায়গা, ড্রেন বা জলাশসে না ফেলার জন্য অনুরোধ জানানো হয়।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button