নবগঠিত খুমেক ও হাসপাতালের কর্মকর্তা- কর্মচারি ঐক্য পরিষদের পরিচিতি সভা

স্টাফ রিপোর্টার ঃ নবগঠিত খুলনা মেডিকেল কলেজ ও হাসপাতাল কর্মকর্তা-কর্মচারি ঐক্য পরিষদের পরিচিতি সভা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার ( ২২ জানুয়ারি) সকাল ১১টায় হাসপাতালের সভা কক্ষে অনুষ্ঠিত হয়। খুলনা মেডিকেল কলেজ ও হাসপাতাল কর্মকর্তা-কর্মচারি ঐক্য পরিষদ এর সভাপতি মো: শরিফুর রহমানের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন ড্যাব, খুলনা মেডিকেল কলেজ ও হাসপাতাল শাখার সভাপতি ডা: সেখ মো: আখতারুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন খুলনা মেডিকেল কলেজ ও হাসপাতাল শাখার সাধারণ সম্পাদক ডা: আবু জাফর মো: সালেহ। খুলনা মেডিকেল কলেজ ও হাসপাতাল কর্মকর্তা-কর্মচারি ঐক্য পরিষদ এর সাধারণ সম্পাদক শেখ মো: আলিমুজ্জামান এর সার্বিক তত্ত্ববধায়নে মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ডা: মো: মোস্তফা কামাল, ডা: মাসুত ছত্তার, ডা: তাজুল ইসলাম, ডা: ছোটন, খুমেক হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক এর সাধারণ সম্পাদক ডা: ফাহমিদ। এছাড়া সংগঠরের সহ-সভাপতি খলিলুর রহমান, হাসান প্রমুখ।



