স্থানীয় সংবাদ

আন্তর্জাতিক ক্লীন এনার্জি দিবস উপলক্ষে খুলনায় টিআইবির নানা কর্মসূচী পালন

স্টাফ রিপোর্টার ঃ জলবায়ু পরিবর্তন মোকাবেলায় এবং টেকসই উন্নয়ন অভিষ্ট অর্জনে ক্লিন এনার্জি (পরিচ্ছন্ন জ্বালানি) অপরিহার্য, সময়োপযোগী এবং নির্ভরযোগ্য জ্বালানি হিসেবে বৈশ্বিকভাবে বিবেচিত। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) বিশ্বাস করে যে নবায়নযোগ্য জ্বালানি একটি ন্যায়সঙ্গত, পরিবেশবান্ধব এবং টেকসই উন্নয়নের চাবিকাঠি। আন্তর্জাতিক জ্বালানি দিবস- ২০২৫ উপলক্ষে রবিবার বিকেলে নানা কর্মসূচী পালন করে। কর্মসূচীর মধ্যে ছিল খুলনা প্রেসক্লাবের সামনে মানববন্ধন, র‌্যালী ও উমেশচন্দ্র পাবলিক লাইব্রেরী মিলনায়তনে আলোচনা সভা। সময়োপযোগী এ আয়োজনের মূল প্রতিপাদ্য ছিলো “ক্লিন এনার্জি : টেকসই ভবিষ্যৎ”। এসব কর্মসূচীতে অংশ নেন টিআইবি খুলনার সাবেক সভাপতি অধ্যাপক আনোয়ারুল কাদির, সুশাসনের জন্য নাগরিক সুজন জেলা কমিটির সম্পাদক নাগরিক নেতা এড. কুদরত ই খুদা, সনাক খুলনার সভাপতি অধ্যাপিকা রমা রহমান, বিশিষ্ট সাংবাদিক গৌরঙ্গ নন্দী, আঃ হালিম, নারী নেত্রী শামীমা সুলতানা শিলু, বেলার বিভাগীয় সমন্বয়কারী মাহফুজুর রহমান মুকুল, আইআরভির প্রধান নির্বাহী মেরিনা যুথি, টিআইবি এলাকার সমন্বয়কারী আব্দুল্লাহ আল মামুন, ইসিজি সদস্য খলিলুর রহমান সুমন প্রমূখ। আলোচনা সভায় বক্তারা বলেন, জীবশ্ম জ¦ালানিকে না বলুন। ক্লিন এনার্জিই টেকসই ভবিষ্যত।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button