স্থানীয় সংবাদ

নগরীতে জমে উঠেছে শিল্প ও বানিজ্য মেলা

স্টাফ রিপোর্টারঃ নগরীর সোনাডাঙ্গা আবাসিক এলাকার প্রথম ফেজে চলছে মাসব্যাপি শিল্প ও বাণিজ্য মেলা। এক সপ্তাহ পার না হতেই জমে উঠছে এ মেলা। মেলা কর্তৃপক্ষ জানায়, নগরীর সোনাডাঙ্গা আবাসিক এলাকার প্রথম ফেজে কল্যাণ সমিতির মাঠে শিল্প ও বাণিজ্য মেলার জন্য মেট্রোপলিটন পুলিশ অনুমতি দিয়েছে। মেলা চলবে ৪ ফেব্রুয়ারি থেকে ৬ মার্চ পর্যন্ত । মাস ব্যাপি এ মেলায় শিশু, কিশোর, তরুণ তরুণীসহ সকল বয়সের মানুষের ভিড় লক্ষ্য করা গেছে। দুপুরের পর থেকেই বাড়তে শুরু করে মেলায় দর্শনার্থীর ভিড়। প্রতিদিন মেলা চালু থাকে সকাল ১১ টা থেকে রাত ১১ টা পর্যন্ত। বানিজ্য মেলাকে কেন্দ্র করে গড়ে উঠেছে বিভিন্ন ধরনের শতাধিক স্টল। কুঠির শিল্প, হস্ত শিল্প, রকমারি পোশাক, বিভিন্ন ধরনের আসবাবপত্র বাহারি প্রসাধনী সহ রঙবেরঙের খাবার বিক্রি হচ্ছে স্টল গুলোতে। মেলায় শিশু কিশোরদের জন্য রয়েছে নাগর দোলা, চরকীসহ বিভিন্ন ধরনের বিনোদনের ব্যবস্থা। দীার্ঘদিন পরে মাস ব্যাপী বানিজ্য মেলা হওয়াতে উৎফুল্ল খুলনাবাসী এবং মেলায় আসা দর্শনার্থী। মেলায় ঘুরতে আসা দর্শনার্থী মোঃ রাজু বলেন, বিগত কয়েক বছর আমাদের এলাকায় এই ধরনের মেলা বসে না। এই মেলা বসাতে শিশুসহ আমরা অনেক আনন্দ উপভোগ করছি। শিশুদের বিনোদনের জন্য রয়েছে ম্যাজিক নৌকা, নাগর দোলাসহ হরেক রকমের খেলনা। স্টলের বিক্রেতা মোঃ সিয়াম বলেন, দুপুরের পর থেকেই মেলা জমতে শুরু করে। আশা করি দিন যত বাড়বে, তত বেশি জমবে মেলা। উল্লেখ্য, খুলনা মেট্রোপলিটন পুলিশের সার্বিক সহযোগিতায় বগুড়ার মন্টু ইভেন ম্যানেজমেন্ট এ মেলার আয়োজক।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button