স্থানীয় সংবাদ

খালিশপুরে আ’লীগ নেতা উজ্জল ও মহিলা নেত্রী মরিয়ম গ্রেফতার

স্টাফ রিপোর্টারঃ নগরীর খালিশপুরের আ’লীগ নেতা মিনহাজুর রহমান উজ্জলকে(৫২) ও ১১নং ওয়ার্ড মহিলা আ’লীগের সভানেত্রী মরিয়ম বেগমকে(৫৫) পুলিশ গ্রেফতার করেছে। বৃহস্পতিবার বেলা ১২টার দিকে ১১নং ওয়ার্ড কাউন্সিলর কার্যালয়ের সামনে থেকে তাকে খালিশপুর থানা পুলিশ গ্রেফতার করে। সে ১১নং ওয়ার্ড আ’লীগের যুগ্ম সাঃ সম্পাদক ও খালিশপুর নিউ মার্কেট ব্যবসায়ী কল্যাণ সমিতির সাবেক সভাপতি। তাকে খালিশপুর থানা বিএনপি কার্যালয় ভাংচুর মামলায় গ্রেফতার দেখিয়ে বৃহস্পতিবারই আদালতে প্রেরণ করা হয়েছে। মরিয়মকে সন্ধ্যায় পিপলস পাঁচতলা কলোনী থেকে গ্রেফতার করেছে। তিনি ১১নং ওয়ার্ড মহিলা আ’লীগের সভাপতি। এসব তথ্যের সত্যতা স্বীকার করেছেন খালিশপুর থানার ওসি রফিকুল ইসলাম। তিনি জুলাই-আগস্ট ছাত্র জনতা আন্দোলন ঠেকাতে মরিয়া ছিলেন। সামনের সারিতে এই মহিলা নেত্রীকে প্রায় দেখা যেত বলে বিএনপি নেতারা জানান। বিএনপি নেতা স্বপন বলেন, এই মরিয়ম জুলাই-আগস্টের আন্দোলন ঠেকাতে মিছিল মিটিং-এ সামনের সারিতে থাকতেন। ছাত্র-জনতাকে উদ্দেশ্য করে গাল মন্দ করতেন। এলাকায় আ’লীগের দুর্বৃত্তরা যতগুলো খারাপ কাজ করেছে প্রায় প্রতিটি কাজের সাথে এই নেত্রী সম্পৃক্তা ছিল। এই ঝুলুমবাজ নেতা-নেত্রীর বিচার দাবি করেন তিনি।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button