স্থানীয় সংবাদ

খুলনায় “অপারেশন ডেভিল হান্ট” অভিযানে গ্রেফতার ১৩

স্টাফ রিপোর্টার ঃ খুলনা মেট্রোপলিটন পুলিশ অপরাধ দমন, আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে বিভিন্নভাবে তৎপরতা চালিয়ে যাচ্ছে। দেশব্যাপী শুরু হয়েছে “অপারেশন ডেভিল হান্ট”। মহানগরী খুলনায় অস্ত্রধারী সন্ত্রাসী, হত্যাকান্ডসহ অন্যান্য অপরাধে জড়িত কুখ্যাত আসামীদের গ্রেফতারের জন্য সাঁড়াশী অভিযান চলছে। গত ২৪ ঘন্টায় খুলনায় অপারেশন ডেভিল হান্ট অভিযানে ১৩ জনকে গ্রেফতার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে কেএমপির এডিসি (মিডিয়া) মোহা: আহসান হাবীব বিষয়টি নিশ্চিত করেন।
কেএমপির সুত্রে জানা গেছে, খুলনা মহানগরী এলাকায় ১২ ফেব্রুয়ারি বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় ১৩ জনকে বিভিন্ন অপরাধে আটক করা হয়েছে। আটককৃতরা হচ্ছে
খানজাহানআলী থানাধীন মাওমডাঙ্গা এলাকার বাসিন্দা মো: গোলাম মোস্তফার পুত্র জাহিদুল ইসলাম ও জাহিদ (৩৪), সোনাডাঙ্গা আবাসিক এলাকার বাসিন্দা মো” মজিবর হাওলাদারের পুত্র নাছির হাওলাদার (৫৩), বয়রা বকুলতলা এলাকার বাসিন্দা মৃত মৌদুদুর রহমানের পুত্র মাসুম রহমান শেখ, খুলনা সদর থানাধীন শেরই বাংলা রোডের বাসিন্দা মো: জাহাঙ্গীর কবিরের পুত্র মুস্তাকিম বিল্লাহ (লনি) (৩৮), মৃত আবু তালাহ এর পুত্র মো: নাসির শেখ (৫০), জিন্নাপাড়া মেইন রোড এলাকার বাসিন্দা আনিছ হাওলাদারের পুত্র রাকিবুল ইসলাম অনিক (১৯), আন্দিঘাট এলাকার বাসিন্দা মো: লিয়াকত আলীর পুত্র মো: আব্দুল্লাহ শেখ (১৯), ভাঙ্গাপোল এলাকার বাসিন্দা মো: আনোয়ার হোসেনের পুত্র মো: হৃদয় খান (১৯), চরা হাসনাবাদ এলাকার বাসিন্দা মৃত সোবহান ফরাজীর পুত্র মো: হেমায়েত ফরাজী (৫২), নিউজপ্রিন্ট গেল এলাকার বাসিন্দা মো: হাবিবুর রহমার এর পুত্র মো: শহিদুল ইসলাম শাহীন (৩৫), মো: গোলাম মোস্তফার পুত্র মো: জাহিদুল ইসলাম জাহিদ (৩৪) এবং সোনাডাঙ্গা আবাসিক এলাকার বাসিন্দা মো: সামছুর রহমান এর পুত্র মো: সরোয়ার হোসেন (৪৭)। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button