বাংলা নববর্ষ বাঙালি জাতির আত্মপরিচয়ের এক উজ্জ্বল দৃষ্টান্ত-রূপসায় আজিজুল বারী হেলাল

রূপসা প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল বলেছেন, বিএনপিকে আপনারা সরকার গঠননের সুযোগ দিলে বাংলাদেশকে একটি সুখী সমৃদ্ধ এবং উন্নত রাষ্ট্রে পরিণত করা হবে। দেশের সকল মানুষের নিরাপত্তা নিশ্চিতসহ সকলের জীবনযাত্রার মান উন্নয়নে বিএনপির সর্বদা প্রতিশ্রুতি বদ্ধ। ফ্যাসিস্ট সরকার দেশে বৈষম্যের রাজনীতির জন্ম দিয়ে ছিল কিন্তু বিএনপিতে কোন বৈষম্যের ঠাই নেই। তিনি আরো বলেন বিএনপি একটি বৈষম্যহীন, সম্প্রীতি এবং সমৃদ্ধির দল। বিএনপি যখন দেশ পরিচালনা করেছে তখন দেশের সকল স্তরের মানুষ শান্তি ও নিরাপদ ভাবে বসবাস করেছে । তিনি বলেন বাঙালি জাতির আত্মপরিচয়ে পহেলা বৈশাখ এক উজ্জল দৃষ্টান্ত । অতীতের ভুলত্রুটি ও ব্যর্থতার গ্লানি ভুলে নতুন করে সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনায় সারাদেশে বিপুল উৎসাহ উদ্দীপনায় নববর্ষ পালিত হয়েছে। কিন্তু বিগত সময়ে এদেশের মানুষ নিরাপত্তার অভাবে মনের মত করে পহেলা বৈশাখ সহ ধর্মীয় উৎসব উদযাপন করতে পারেনি। তিনি গতকাল ১৫ এপ্রিল মঙ্গলবার সকালে রূপসা উপজেলার ঘাটভোগ ইউনিয়নের বলটী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে খুলনা জেলা বিএনপি ও সকল অঙ্গ সহযোগী সংগঠন কর্তৃক আয়োজিত বাংলা নববর্ষকে স্বাগত জানিয়ে বৈশাখী উৎসবে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। খুলনা জেলা বিএনপির আহবায়ক মোঃ মনিরুজ্জামান মন্টুর সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক খান জুলফিকার আলী জুলু। প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক এ্যাডঃ মোমরেজুল ইসলাম। জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোল্লা খায়রুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তৃতা করেন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক জিএম কামরুজ্জামান টুকু, জেলা যুবদলের আহবায়ক ইবাদুল হক রুবায়েদ, উপজেলা বিএনপির আহবায়ক মোল্লা সাইফুর রহমান, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আতাউর রহমান রুনু, উপজেলা বিএনপির সদস্য সচিব জাবেদ হোসেন মল্লিক। বক্তৃতা করেন বিএনপি নেতা আরিফুর রহমান আরিফ, মোল্যা এনামুল কবীর, রিয়াজুল ইসলাম, শেখ আনিচুর রহমান, এম এ সালাম, আছাফুর রহমান, রূপসা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক বিকাশ মিত্র, জেলা মহিলা দল নেত্রী সেতারা বেগম, জেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব গোলাম মোস্তফা তুহিন, জেলা কৃষক দলের আহবায়ক শেখ আবু সাঈদ, জেলা তাঁতীদলের সদস্য সচিব মাহমুদুল আলম লোটাস, মহিলা দল নেত্রী শাহানাজ ইসলাম, বিএনপি নেতা রয়েল আজম, হুমায়ূন কবীর, রবিউল ইসলাম রবি, ইউনিয়ন বিএনপি নেতা এস এম আঃ মালেক, খান আনোয়ার হোসেন, শরিফুল ইসলাম বকুল, মহিউদ্দিন মিন্টু, মিকাইল বিশ্বাস, দিদারুল ইসলাম, আজিজুর রহমান, শাহাবুদ্দিন ইজারাদার, সৈয়দ নিয়ামত আলী, আজিজুল ইসলাম নন্দু, সাইফুল ইসলাম, শম হাসিবুর রহমান, সরদার শিহাবুল ইসলাম, এইচ এম কামরুল, মুন্না সরদার, খান আলিম হাসান, জাহিদুল ইসলাম রবি, আসাদুজ্জামান বিপ্লব, খায়রুল ইসলাম খোকন, মহিতোষ ভট্টাচার্য, ফিরোজ মাহমুদ, বাবুল শেখ, কামরুজ্জামান নান্টু, জাহাঙ্গীর হালদার, জহিরুল হক শারাদ, মাঈনুল হাসান, টিটো জমাদ্দার, আবু কাশেম কালা, শাহ জামান প্রিন্স, ইসরাইল বাবু, সরদার শিহাবুল ইসলাম, এসএম আবু সাঈদ, রনি লস্কর, এল এম আসলাম, বিপুল মজুমদার, গোবিন্দ বিশ্বাস, ফারুক আহম্মদে, খান ওলিয়ার রহমান, হাফিজুর রহমান, নাঈম আহম্মেদ, শ ম, শফিকুল ইসলাম, কে এম আমিনুল ইসলাম, জিএম হিরোক, রাকিব আহাদ, গোলাম কাজী, আবুল কাশেম, গৌর চন্দ্র বিশ্বাস, রবীন মন্ডল, হরিদাস বাছার, বিধান পোদ্দার, অমিত বসু, দেবু পোদ্দার, প্রান গোপাল, নরেশ দাস, মোস্তাইন শেখ, জলিল লস্কর প্রমূখ।



