স্থানীয় সংবাদ

গাজায় মুসলিমদের গণহত্যার প্রতিবাদে গিলাতলায় বিক্ষোভ মিছিল

স্টাফ রিপোর্টার ঃ গাজায় মুসলিমদের উপর নৃশংস গণহত্যার বিরুদ্ধে নগরীর খানজাহান আলী থানার গিলাতলা দক্ষিনপাড়ায় ইসলাম প্রিয় তৌহিদী জনতার উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে হয়েছে। গতকাল জুম্মার নামাজ শেষে গিলাতলা দক্ষিনপাড়া বায়তুন নুর জামে মসজিদ থেকে শুরু হয়ে গাফফারফুড মোড় ঘুরে পালপাড়া মোড়ে গিয়ে বিক্ষোভ সমাবেশ এর মাধ্যমে শেষ হয়। সমাবেশে গিলাতলা দক্ষিনপাড়া বায়তুন নুর জামে মসজিদের পেশ ইমাম হযরত মাওলানা আবুল বাশার জিহাদীর সভাপতিত্বে বক্তৃতা করেন শেখ আনোয়ার হোসেন, সাংবাদিক সাইফুল্লাহ তারেক, মোঃ কামরুল ইসলাম, মোঃ জাহিদুল ইসলাম সহ এলাকার ধর্মপ্রান মুসাল্লিবৃন্দ। সভায় বক্তারা গাজায় চলমান গণহত্যার নৃশংসতায় গভীর শোক ও প্রতিবাদের অনুভূতি প্রকাশ করেন। তাঁরা বিশ্বব্যাপী মুসলমান সম্প্রদায়ের দুর্দশা ও কষ্ট ভাগাভাগি করে, নৃশংস হত্যাকা-ের তীব্র সমালোচনা ও আন্তর্জাতিক সম্প্রদায়ের ন্যায়বিচারের আহ্বান জানান। মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশের শেষে ফিলিস্তিনি মুসলমানদের শান্তি ও অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে দোয়া করা হয়।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button