নিখোঁজ ব্যবসায়ী আনোয়ারের সন্ধানের দাবিতে শিরোমণি সর্বস্তরের ব্যবসায়ীদের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত

# মানববন্ধনে অংশ নিয়ে পিতাকে দ্রুত ফিরে পেতে সন্তানদের আকুতি
খানজাহান আলী থানা/ ফুলবাড়িগেট প্রতিনিধি ঃ খুলনার খানজাহান আলী থানাধীন শিরোমনি কেডিএ মার্কেটের ইলেকট্রনিক্স মালামালের ব্যবসায়ী নিখোঁজ আনোয়ার হোসেনের সন্ধানের দাবিতে শিরোমনি কেন্দ্রীয় শহীদ মিনার সম্মুখে খুলনা যশোর মহাসড়কে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকাল ১১ টায় শিরোমণি কেডিএ মার্কেটেসহ সর্বস্তরের ব্যবসায়ীদের উদ্যোগে এ মানববন্ধন ও সমাবেশ কর্মসূচি পালিত হয়।
কেডিএ মার্কেটের ব্যবসায়ী শেখ রবিউল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধন ও সমাবেশে বক্তৃতা করেন, নিখোঁজ আনোয়ার হোসেনের দুই ছেলে আবু সাঈদ ও সিয়াম। অন্যান্যদের মধ্যে বক্তৃতা করেন, ব্যবসায়ী ইফতেখাইরুল আলম বাপ্পী, শেখ জাকির হোসেন, এস এম ইলিয়াস হোসেন, মো. আইয়ুব আলী, মুরাদ হোসেন, মোহাম্মদ রইস, মোহাম্মদ পলাশ, মোহাম্মদ জুয়েল, বিল্লাল মল্লিক, জাকির হোসেন, শেখ জাহিদ হোসেন, শেখ আনছার আলী, ইয়াসিন মোড়ল, আসাদুল ইসলাম, দিদার হোসেন, রিয়াদ, লোকমান হোসেন , ইতি, টুটুল, শামসুদ্দিন , মো. হাবিবুর রহমান মিন্টু, মো. শরীফুল ইসলাম, রাফসান, আবু তালেব, সোনিয়া, পিয়াসহ অন্যান্য ব্যবসায়ীবৃন্দ। মানববন্ধন ও সমাবেশে ব্যবসায়ীরা প্রশাসনকে অনতিবিলম্বে ব্যবসায়ী আনেয়ার হেসেনকে খুঁজে বের করার আহ্বান জানান। অন্যথায় কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুশিয়ারি দেন। মানববন্ধনে শিরোমণি কেডিএ মার্কেট সহ পার্শ্ববর্তী বিভিন্ন দোকানের ব্যবসায়ী সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, শিরোমনি কেডিএ মার্কেটের চশমা ও ঘড়ির দোকান ব্যবসায়ী মো. আনোয়ার হোসেন গত ১৫ এপ্রিল দোকানের মালামাল কিনতে খুলনায় যায়। খুলনার শঙ্খ মার্কেট থেকে কিছু মালামাল ক্রয় করে একটি দোকানে রেখে মাগরিবের নামাজ পড়তে যান। এরপর থেকে তার আর সন্ধান মেলেনি। পরিবারের পক্ষ থেকে এ ব্যাপারে পরদিন ১৬ এপ্রিল খুলনা সদর থানায় একটি ডায়েরি করা হয়। দীর্ঘ পাঁচদিন অতিবাহিত হলেও পুলিশ এখনো পর্যন্ত তার কোন সন্ধান দিতে পারেনি।



