স্থানীয় সংবাদ

পূর্ব রূপসায় শ্রমিক দলের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

খবর বিজ্ঞপ্তি : আগামী পহেলা মে রূপসা উপজেলা শ্রমিক দলের উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২০ এপ্রিল) সকাল ১১ টায় রূপসা উপজেলা শ্রমিক দলের পক্ষ থেকে পূর্ব রূপসা শ্রমিক ইউনিয়নের নিজস্ব কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা শ্রমিক দলের সাবেক সভাপতি মো. জালাল উদ্দীন মোল্লা। প্রধান অতিথির বক্তৃতা করেন, উপজেলা বিএনপির আহবায়ক সাইফুর রহমান মোল্লা। শ্রমিক দল নেতা মো. লাবলু শেখের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তৃতা করেন, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক রবিউল ইসলাম রবি, নৈহাটী ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য সচিব দিদারুল ইসলাম দিদার, উপজেলা শ্রমিক দলের সাবেক সাধারণ সম্পাদক মো. ইউনুস গাজী, খুলনা জেলা কৃষক দলের সাংগঠনিক সম্পাদক মো. কবির শেখ, জেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মমিনুর রহমান সাগর মোল্লা। এছাড়া উপস্থিত ছিলেন যুবদল নেতা হান্নান মীর, শ্রমিক দল নেতা মো. ইউনুস শেখ, মো. হুমায়ুন শেখ, কামাল শেখ, সাবের, সোহেল প্রমুখ।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button