স্থানীয় সংবাদ

লোহাগড়ার এক ইউনিয়ন বিএনপির সভাপতির কব্জি কর্তন : আহত ২

লোহাগড়া প্রতিনিধি ঃ মঙ্গলবার (২২ এপ্রিল) দুপুরে লোহাগড়া উপজেলার কাশিপুর ইউনিয়নের সারুলিয়া গ্রামে এই হামলার ঘটনা ঘটেছে। লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশিকুর রহমান সমাবেশ কে বিষয়টি নিশ্চিত করেছেন। আহত মিরাজ ফকির কাশিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ও লোহাগড়া উপজেলা বিএনপির সদস্য এবং এড়েন্দা বাজার বণিক সমিতির সভাপতি। আহত অপর দুজন হলেন, মিরাজ ফকিরের আপন সহোদর ভাই ইমরান ফকির ও একই গ্রামের বাবুল শরিফ।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, নড়াইলের লোহাগড়া উপজেলার কাশিপুর ইউনিয়নের সারুলিয়া গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে কাজী গ্রুপ ও ফকির গ্রুপের মধ্যে বিরোধ চলে আসছিল তার জের ধরে মঙ্গলবার দুপুরে সারুলিয়া গ্রামে এই হামলার ঘটনা ঘটেছে। এতে ফকির বংশের ফকির মিরাজ (৬০) এর ডান হাতের কব্জি বিচ্ছিন্ন হয়ে যায়। এবং তার ভাই ইমরান ফকির ও একই গ্রামের বাবুল শরিফ গুরুতর আহত ও জখম হয়। পরে স্থানীয় লোকজন উদ্ধার করে তাদের লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে অবস্থার অবনতি হওয়াতে তাদেরকে ঢাকায় রেফাট করা হয়েছে।
বিগত আওয়ামীলীগ সরকারের শাসনামলে উক্ত মিরাজ ফকিরের ডান পা একই সন্ত্রাসীরা কর্তন করেছেন বলে এলাকাবাসীর অভিযোগ রয়েছে এ বিষয়ে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশিকুর রহমান সমাবেশ কে বলেন, ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। উক্ত ঘটনার যথাযথ আইনি ব্যবস্থা নেয়া হবে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button