স্থানীয় সংবাদ

পণ্যের মান নিয়ন্ত্রণে খুলনা বিএসটিআই’র সার্ভিল্যান্স অভিযান

স্টাফ রিপোর্টার : খুলনা বিভাগীয় বিএসটিআই’র উদ্যোগে ২১ও ২২ এপ্রিল মহানগরীতে সার্ভিল্যান্স অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নি¤েœ বর্ণিত প্রতিষ্ঠানসমূহ পরিদর্শন করা হয়। দৌলতপুর মুকুল ভান্ডারে মেসার্স আলমগীর ফুড প্রোডাক্টস প্রতিষ্ঠান অবৈধভাবে আর্টিফিশিয়াল ফেভার ড্রিংকস (রোবো) উৎপাদন করায় ২ বস্তা আর্টিফিশিয়াল ফেভার ড্রিংকস (রোবো) ধ্বংস করা হয় এবং ২ রোল ফয়েল পেপার জব্দ করা হয়। এ ছাড়াও দৌলতপুর পাবলায় জান্নাত ফুড প্রোডাক্টস, খোকন ফুড প্রোডাক্টস, ইমা এগ্রো ফুডসহ বিভিন্ন প্রতিষ্ঠান সমূহ পরিদর্শন করা হয়। উপরে বর্ণিত প্রতিষ্ঠান সমূহের উৎপাদিত চানাচুর পণ্যের অনুকূলে সিএম লাইসেন্স গ্রহণের তাগাদা দেয়া হয়। এছাড়া নি¤েœ বর্ণিত প্রতিষ্ঠানসমূহের ওজন ও পরিমাপক যন্ত্র সরেজমিনে যাচাই করা হয় এবং পরিমাপ সঠিক থাকায় দৌলতপুর লালন ফল ঘর, শাহ আলম ফলঘর, শামীম ফলঘর প্রতিষ্ঠান সমুহকে ধন্যবাদ জ্ঞাপন করা হয়।
২২ এপ্রিল দিনব্যাপী খুলনা মহানগরীর ডাকবাংলা ও শিববাড়ী এলাকায় একটি সার্ভিল্যান্স অভিযান পরিচালনা করা হয়। অভিযানে – খুলনার উৎপাদিত সু(ফিজিক্যাল) ডাকবাংলায় সম্রাট বাজার, ইউনিক সম্রাট বাজার, এংকর সম্রাট, ব্লুবার্ড সম্রাট সুজ, শিববাড়ী কো- ওয়াক ও ভাইব্রেন্ট খুলনার উৎপাদিত সু (ফিজিক্যাল) পণ্যের অনুকূলে সিএম লাইসেন্স গ্রহণের তাগাদা প্রদান করা হয়। উক্ত অভিযানে সহকারী পরিচালক (সিএম) মনির হোসেন নেতৃত্বে ফিল্ড অফিসার (সিএম) প্রকৌঃ মোঃ মাহমুদুল হাসান রানা ও পরীক্ষক (মেট্রোলজি) রহিজ আহমেদ, ফিল্ড অফিসার( সিএম) মোঃ আব্দুল মান্নান ও পরিদর্শক (মেট) হাফিজুর রহমান এর সমন্বয়ে গঠিত একটি টিম কর্তৃক পরিচালিত হয়। জনস্বার্থে ও পণ্যের মান নিয়ন্ত্রণে খুলনা বিভাগীয় বিএসটিআই এর এধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button