স্থানীয় সংবাদ

খুলনা বেতার কেন্দ্রে সংবাদদাতা নিয়োগের জন্য আবেদন আহবান

খবর বিজ্ঞপ্তি ঃ আঞ্চলিক বার্তা সংস্থা, বাংলাদেশ বেতার খুলনার আওতাধীন বাগেরহাট, মাগুরা ও কুষ্টিয়া জেলা সংবাদদাতা এবং বেনাপোলবন্দর সংবাদদাতা চুক্তিবদ্ধকরণের জন্য প্রকৃত বাংলাদেশি নাগরিকদের নিকট থেকে দরখাস্ত আহবান করা যাচ্ছে। আবেদনকারীর শিক্ষাগত যোগ্যতা ¯œাতক/¯œাতকোত্তর, পাঁচ বছরের সাংবাদিকতায় অভিজ্ঞতা, সংশ্লিষ্ট জেলায় বসবাসরত প্রার্থীগণ আবেদন করতে পারবেন। আগ্রহী প্রার্থীদের বয়স ১০ মে ২৫ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে। অডিও এবং ভিডিও প্রতিবেদন তৈরিতে পারদর্শীদের অগ্রাধিকার দেয়া হবে। আবেদনপত্রের সাথে সদ্য তোলা দুই কপি পাসপোর্ট সাইজের ছবিসহ জীবনবৃত্তান্ত, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি এবং সকল একাডেমিক পরীক্ষার সত্যায়িত সনদপত্র ও অভিজ্ঞতার সনদ সংযুক্ত করে আগ্রহী প্রার্থীদের আগামী ১০ মে এর মধ্যে আঞ্চলিক বার্তা নিয়ন্ত্রক, আঞ্চলিক বার্তা সংস্থা, বাংলাদেশ বেতার খুলনা বরাবর আবেদন পাঠাতে হবে। আগ্রহী প্রার্থীদের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোন প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না। আঞ্চলিক বার্তা নিয়ন্ত্রক, বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্র স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসকল তথ্য জানিয়েছেন।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button