আইসিসিবিতে অনুষ্ঠিত “মিটবাংলাদেশ এক্সপোজিশন”-এ অংশগ্রহণ করল উত্তরা অটোমোবাইলস .

খবর বিজ্ঞপ্তি ঃ উত্তরাগ্রুপ অব কোম্পানিজ -এর অঙ্গ প্রতিষ্ঠান উত্তরা অটোমোবাইলস ম্যানুফ্যাকচারার্স লিমিটেড, আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরা (আইসিসিবি) ঢাকায় অনুষ্ঠিত“মিট বাংলাদেশ এক্সপোজিশন”- এ অংশ গ্রহণ করেছে। বাণিজ্য মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে এবং বিশ্ব ব্যাংকের অর্থায়নে এই গুরুত্বপূর্ণ প্রদর্শনীর আয়োজন করা হয়। উত্তরার প্যাভিলিয়নটি যৌথভাবে উদ্বোধন করেন বাণিজ্য মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা শেখ বশির উদ্দিন এবং উত্তরাগ্রুপ অব কোম্পানিজ-এর চেয়াারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মতিউর রহমান।
প্রদর্শনীতে উত্তরা অটোমোবাইলস ম্যানুফ্যাকচারার্স লিমিটেড দেশের লাইট ইঞ্জিনিয়ারিং সেক্টরের ক্রমবর্ধমান সক্ষমতা তুলে ধরে স্থানীয়ভাবে প্রস্তুতকৃত এসএমএল ইসুজু কেবিন প্রদর্শন করে। এই উদ্যোগটি দেশের অটোমোটিভ উৎপাদন খাতে অগ্রগতি সাধন এবং শিল্পোনয়নে প্রতিষ্ঠানটির প্রতিশ্রুতিকে তুলে ধরে। বাংলাদেশের অটোমোটিভ খাতের অগ্রণী প্রতিষ্ঠান হিসেবে উত্তরা অটোমোবাইল ম্যানুফ্যাকচারার্স লিমিটেড স্থানীয় উদ্ভাবনকে উৎসাহিত করার জাতীয় উদ্যোগ গুলোকে দৃঢ়ভাবে সমর্থন কওে যাচ্ছে।


