ডাঃ হ্যানিম্যানের ২৭০তম জন্মবার্ষিকী পালিত

ফুলতলা (খুলনা) প্রতিনিধিঃ- ডাঃ ফ্রেডরিক স্যামুয়েল হ্যানিম্যানের ২৭০তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে হোমিওপ্যাথিক হেলথ এন্ড মেডিকেল সোসাইটি ফুলতলা উপজেলা শাখার উদ্যোগে গতকাল শনিবার সকাল ৯ টায় চাঁদসী ক্ষত চিকিৎসালয় এর দ্বিতীয় তলায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। হোমিওপ্যাথিক হেলথ এন্ড মেডিকেল সোসাইটি ফুলতলা উপজেলা শাখার আহবায়ক ডাঃ আঃ রাজ্জাক মোড়লের সভাপতিত্বে ও সদস্য সচিব ডাঃ জয়দেব সরকারের পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলতলা উপজেলা বিএনপি’র আহবায়ক ও ইউপি চেয়ারম্যান শেখ আবুল বাশার। সভায় প্রধান আলোচক ছিলেন হোমিওপ্যাথিক হেলথ এন্ড মেডিকেল সোসাইটি’র নির্বাহী চেয়ারম্যান পন্ডিত ডাঃ সমরেশ চন্দ্র রায়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বৈষম্য বিরোধী হোমিও আন্দোলনের প্রধান সমন্বয়ক প্রিন্সিপাল ডাঃ মুন্সি মোজাম্মেল হক, ফুলতলা প্রেস ক্লাবের সভাপতি এস এম মোস্তাফিজুর রহমান, সাধারণ সম্পাদক গৌর হরি দাস। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ডাঃ সৈয়দ আবুল কাশেম, ডাঃ আব্দুল রশিদ, ডাঃ মুনতাজ আলী বিশ্বাস প্রমুখ। আলোচনা সভায় ফুলতলা উপজেলার প্রায় ৫০ জন হোমিওপ্যাথিক চিকিৎসক ও ডেলিগেট অংশগ্রহণ করেন।



