হাজী কল্যাণ ফাউন্ডেশনের হজ্ব প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

খবর বিজ্ঞপ্তি ঃ খুলনা অঞ্চলের আরাফাতি সাথীদের সংগঠন ‘ খুলনা হাজী কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে শনিবার সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত খুলনা আইনজীবী সমিতির মিলনায়তনে হজ্জে অভিজ্ঞ আলেম ওলামাদের মাধ্যমে হজ যাত্রীদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে । সকাল আটটা থেকে আম বয়ান শুরু হলেও ৯টায় আনুষ্ঠানিকভাবে কর্মশালার উদ্বোধন করবেন প্রধান মেহমান খুলনার বিভাগীয় কমিশনার ও কেসিসি প্রশাসক মো: ফিরোজ সরকার। অনুষ্ঠানে বিশেষ মেহমান হিসেবে উপস্থিত থেকে দোয়া পরিচালনা করেন খুলনা জেলা ইমাম পরিষদের সভাপতি আলহাজ্ব অধ্যক্ষ মাওলানা মোঃ সালেহ। আমন্ত্রিত বিশেষ মেহমান ছিলেন খুলনা জেলা আইনজীবী সমিতির সদস্য সচিব এডভোকেট শেখ নুরুল হাসান রুবা। সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ্ব এডভোকেট আব্দুল মালেক এবং অনুষ্ঠানটির উপস্থাপনাসহ সার্বিক তত্ত্বাবধানে ছিলেন নির্বাহী পরিচালক ( ভারপ্রাপ্ত) আলহাজ্ব রোটারিয়ান ইঞ্জিনিয়ার রুহুল আমিন হাওলাদার। সার্বিক সহযোগিতা করেন কর্মশালার আহবায়ক আলহাজ্ব কাজী দেলোয়ার হোসেন এবং সদস্য সচিব আলহাজ্ব ফেরদৌস আলম ফরাজী সহ আহ্বায়ক কমিটি ও ফাউন্ডেশনের নির্বাহী কমিটির নেতৃবৃন্দ। মহিলা ইউনিটে দায়িত্ব পালন করেন- আলহাজ্ব অধ্যক্ষ রেহানা আখতার, আলহাজ্ব লতিফা মালেক, আলহাজ্ব সুফিয়া পারভীন সামাদ, আলহাজ্ব ইরাকী সুলতানা মেরি , আলহাজ্ব কামরুন নাহার রুবিসহ মহিলা ইউনিটের দার্য়িত্বশীলবৃন্দ। কর্মশালায় প্রশিক্ষক হিসেবে বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রাসঙ্গিক বিষয়ে প্রশিক্ষণ দান করেন – আলহাজ্ব অধ্যক্ষ মাওলানা এ এফ এম নাজমুস সউদ, আলহাজ্ব অধ্যক্ষ মুফতি মাওলানা এস এম আব্দুল আজিজ, আলহাজ্ব অধ্যাপক মাওলানা আজিজুর রহমান সিদ্দিকী, আলহাজ্ব মাওলানা গোলজার হোসাইন, আলহাজ্ব অধ্যাপক ডা: নুরুল হক ফকির, ইসলামিক ফাউন্ডেশনের ইমাম প্রশিক্ষণ একাডেমির উপ পরিচালক আলহাজ্ব মো: রফিকুল ইসলাম, আলহাজ্ব মাওলানা ঈছা রুহুল্লাহ, আলহাজ্ব মাওলানা আবুল হোসেন, মাওলানা কারী মোঃ হাবিবুল্লাহ, ইসলামী ব্যাংকের ভিপি আলহাজ্ব মুহা. সাদেক আলী এবং প্রাকটিক্যাল প্রশিক্ষণ দিলেন আলহাজ্ব কাজী দেলোয়ার হোসেন। কর্মশালায় প্রায় পাঁচশত পুরুষ ও মহিলা হজ যাত্রী অংশগ্রহণ করেন।



