স্থানীয় সংবাদ

খুলনা মহানগর মহিলা দলের কমিটি বিলুপ্ত ঘোষণা

স্টাফ রিপোর্টার ঃ খুলনা মহানগর জাতীয়তাবাদী মহিলা দলের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। শনিবার কেন্দ্রীয় সভাপতি আফরোজা আব্বাস ও কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে। অতিসত্বর খুলনা মহানগর শাখা কমিটি গঠন করা হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। দলীয় সুত্রে জানা গেছে, শুক্রবার বিকালে নগরীর কেডি ঘোষ রোডের বিএনপি কার্যালয়ের সামনে খুলনা মহানগর মহিলা দলের যুগ্ম সম্পাদক সৈয়দা আরিফা আশরাফি চুমকিকে মারপিট করে প্রতিপক্ষ গ্রুপের নারী কর্মীরা। হামলাকারীরা মহিলা দলের সভানেত্রী আজিজা খানম এলিজার অনুসারী বলে চুমকি অভিযোগ করেন। এ ঘটনায় তিনি খুলনা মহানগর বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ মহিলা দলের কেন্দ্রীয় কমিটির অভিযোগ করেন। এরপর শনিবার দুপুরে কেন্দ্রীয় কমিটি খুলনা মহানগর মহিলা দলের ১০১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি বিলুপ্ত ঘোষণা করে। কিন্তু প্রেস বিজ্ঞপ্তিতে কমিটি বিলুপ্তির কোনো কারণ উল্লেখ করা হয়নি। তবে মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন বলেন, মারপিটের অভিযোগের সত্যতা পেয়েই কেন্দ্রীয় কমিটি খুলনা মহানগর মহিলা দলের কমিটি বিলুপ্ত করেছে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button