দাবী আদায়ে বিচার বিভাগীয় কর্মচারীদের ২ ঘন্টা কর্মবিরতি

বাগেরহাট প্রতিনিধি ঃ বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশনের সদস্যরা তাদের দুই দফা দাবী আদায়ের লক্ষ্য ২ ঘন্টা কর্মবিরতি পালন করেছেন। আমাদের প্রতিনিধিদের পাঠানোর বিস্তারিত সংবাদ।
বাগেরহাট
বাগেরহাটে এসোসিয়েশন সদস্যরা সোমবার সকাল সাড়ে ৯টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত জেলা জজ আদালতের সামনে কর্মবিরতি অবস্থান কর্মসূচি পালন করেন। দাবীগুলি হলো বিচার বিভাগের জন্য সুপ্রিম কোর্টের অধীনে পৃথক সচিবালয় গঠন করে পদস্থ আদালত ও ট্রাইব্যুনাল সহায়ক কর্মচারীদের বিচার বিভাগের সহায়ক কর্মচারী হিসেবে অন্তর্ভুক্ত করা, বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস বেতন স্কেলের আলোকে তাদের বেতন-ভাতা প্রদান এবং স্বতন্ত্র নিয়োগবিধি প্রণয়ন এবং জুডিসিয়াল সার্ভিস বেতন স্কেলের ১ম থেকে ৬ষ্ঠ গ্রেডের পরবর্তী ৭ম থেকে ১২তম গ্রেডভুক্ত করা। কর্মকিরতি অবস্থান কর্মসূচী চলাকালে বক্তব্য রাখেন বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশনের বাগেরহাট জেলা শাখার সাধারণ সম্পাদক এফ. এম. জাহাঙ্গীর হাসান, চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের নাজির অঞ্জন কুমার দাস, আবুল বাশার, ইমতিয়াজ শাওন প্রমুখ।
নড়াইল
সোমবার সকাল সাড়ে ৯টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত আদালত চত্বরে এ কর্মসূচি পালন করে।
বাংলাদেশ বিচার বিভাগীয় এসোসিয়েশন নড়াইল জেলা শাখার আয়োজনে কর্মবিরতি চলাকালে আদালত সড়কে তারা মানববন্ধন কর্মসূচি পালন করে। বাংলাদেশ বিচার বিভাগীয় এ্যাসোসিয়েশন নড়াইল জেলা শাখার বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও নড়াইল জেলা শাখার সভাপতি মোঃ আবুল কালাম আজাদের সভাপতিত্বে তাদের দাবি-দাওয়া মেনে নেয়ার আহবান জানিয়ে বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক কিশোর কুমার দে, উপদেষ্টা খান আজিম উদ্দিন, মোহন মোল্যা, মাহমুদুল হাসান, মাসুদুল হাসান তনু, রহমতুল্লাহ সুমন, খন্দকার শফিকুল ইসলাম সহ জেলা পর্যায়ে অন্যান্য নেতৃবৃন্দ। কর্মসূচিতে বিচার বিভাগে কর্মরত কর্মচারীরা অংশগ্রহণ করেন।



