খুলনা সিটি ইউনিটে বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হলো বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস

খবর বিজ্ঞপ্তি ঃ বিশ্বব্যাপী মানবতার প্রতীক রেড ক্রস ও রেড ক্রিসেন্ট আন্দোলনের ৭টি মূলনীতি ধারণ করে “মানবতার পাশে, একসাথে” প্রতিপাদ্যে আজ ৮ মে ২০২৫, বৃহস্পতিবার বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস উদযাপন করেছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি খুলনা সিটি ইউনিট।
দিনের শুরুতে খুলনা নগরীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের রেড ক্রিসেন্ট ইয়ুথ সদস্যদের অংশগ্রহণে এক বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়, যার উদ্বোধন করেন খুলনা বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার ( সার্বিক) প্রশাসক : জনাব মোঃ হুসাইন শওকত। র্যালিটি নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জনসচেতনতা সৃষ্টি করে।
এছাড়াও, দিবসের গুরুত্ব ও রেড ক্রিসেন্ট আন্দোলনের মানবিক দিক তুলে ধরতে আয়োজন করা হয় কুইজ প্রতিযোগিতা, আলোচনা সভা ও রক্তের গ্রুপ নির্নয় কর্মসূচি। খুলনা সিটি ইউনিটের সিনিয়র আরসিওয়াই ফোরাম উপদেষ্টাগোলীম রব্বানী ভূঁইয়া এবং নাসরিন শ্রাবনী, সহ-সভাপতি শেখ কবির হোসেন টিটু, আব্দুল মজিদ, সাধারণ সম্পাদক এস এম মনোয়ার হোসেন লাভলু, সাংগঠনিক সম্পাদক সাইদুল ইসলাম,দপ্তর সম্পাদক সুমিত শাহারিয়ার, সহ বিভিন্ন স্কুল-কলেজ ইউনিটের সদস্যরা এবং ইউনিটের অন্যান্য নেতৃবৃন্দ সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।
আলোচনা পর্বে বক্তারা জিন হেনরি ডুনান্টের অবদান স্মরণ করে বলেন, “রেড ক্রিসেন্ট কেবল একটি সংগঠন নয়, এটি একটি মানবিক আন্দোলন, যার মূল ভিত্তি হচ্ছে সেবা, সহমর্মিতা ও আত্মত্যাগ।” বক্তারা খুলনা অঞ্চলে যুব নেতৃত্ব বিকাশ এবং দুর্যোগকালীন সেবার পরিধি আরও বিস্তৃত করার ওপর জোর দেন।
বিশ্বের ১৯১টি দেশের মতো বাংলাদেশেও জাতীয় ও ইউনিট পর্যায়ে দিবসটি যথাযোগ্য মর্যাদায় উদযাপন করা হয়। খুলনা সিটি ইউনিটের এই আয়োজন রেড ক্রিসেন্টের মানবিক কর্মকা-ে যুব সমাজকে আরও বেশি সম্পৃক্ত করার একটি অনন্য প্রয়াস হিসেবে বিবেচিত হচ্ছে।



