দৌলতপুর দেয়ানায় প্রস্তাবিত এসটিএস অন্যত্র অপসারণের দাবিতে প্রতিবাদী মানববন্ধন

# এটি অপসারণ না করা হলে পরিবেশ চরমভাবে দূষিত হবে: দাবি এলাকাবাসীর #
স্টাফ রিপোর্টার : খুলনা নগরীর দৌলতপুর থানাধীন ৪নং ওয়ার্ডস্থ পাখির মোড়ে গতকাল শনিবার বিকালে এলাকাবাসীর উদ্যোগে প্রস্তাবিত এসটিএস (সেকেন্ডারী ট্রান্সফার স্টেশন) অন্যত্র অবসারণের দাবিতে প্রতিবাদী মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়। মোল্লা সোহেলের সঞ্চালনায় ও ৪ নং ওয়ার্ড বিএনপির সভাপতি সরদার লিয়াকত হোসেন লাভলুর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন ও বক্তৃতা করেন ৪নং ওয়ার্ড বিএনপি’র সা: সম্পাদক মো. আরমান শেখ, মোল্লা আব্দুর সবুর, কামরুল ইসলাম বাচ্চু, দেয়ানা নর্থ ন্যাশনাল ক্লাবের সভাপতি মঞ্জুর আহসান শিপলু, সা: সম্পাদক গাজী শরিফুল ইসলাম (ওহিদ), মোল্লা সামদানী, লাচ্চু গাজী, আব্দুল মান্নান, আব্দুল গফুর, সাংবাদিক জিয়া চৌধুরী, আমিনুল ইসলাম ফকির, মোল্লা কামরুল ইসলাম, শেখ আসলাম, শাহিন মোল্লা, রবিউল মোল্লা, শেখ শহিদুল, জাহিদুল, তৌহিদ মোল্লা, ডা: কল্লোল, ডা: মুসা, ব্যবসায়ী মোল্লা রুহুল, আনোয়ার মোল্লা, আব্দুল হান্নান, ইকলাস, মিঠুসহ এলাকার সর্বস্তরের জনগণ। সমাবেশে বক্তরা বলেন, পাখির মোড়টি এই এলাকার মানুষের জন্য খুবই গুরুত্বপূর্ন মোড়। এখানে একদিকে ঘনবসতি, অন্যদিকে শতাধিক ব্যবসা প্রতিষ্ঠান গড়ে উঠেছে। তাছাড়া মোড়টির পাশ^বর্তী খুলনা কৃষি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, দৌলতপুর কলেজিয়েট স্কুল এন্ড কলেজসহ গুরুত্বপূর্ন অনেক স্থাপনা। দুঃখজনক বিষয় গুরুত্বপূর্ণ এই মোড়টিতে ইতিমধ্যে কেসিসি প্রস্তাবিত এসটিএস নির্মাণের চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করেছে। এটি এখানে স্থাপিত হলে এই এলাকার সার্বিক পরিবেশ দূষিত হবে। সুতারাং প্রস্তাবিত এসটিএসটি অন্যত্র বিশেষ নতুন যে ৬০ ফিট রাস্তা নির্মান হচ্ছে, তার পাশে জমি অধিগ্রহন করে সংশ্লিস্টদের প্রস্তাবিত এসটিএস নির্মানের আহ্বান জানান।



