ওয়ার্ড বিএনপি সদস্যকে কারন দর্শানোর নোটিশ

# সাংবাদিকদের মারপিটের অভিযোগে #
স্টাফ রিপোর্টারঃ শহীদ মিনার ও রেলওয়ের সম্পত্তি দখলের দৃশ্যধারন করায় গত ১০ মে শনিবার তিন সাংবাদিকের ওপর হামলা চালায় ১৫ নং ওয়ার্ড বি এন পি সদস্য ওয়াহিদ হাসান।হামলার ভিডিওটি মুহুর্তেই গনযোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে মহানগর ও থানা বি এন পি নের্তৃবৃন্দের দৃষ্টিগোচর হয়।ফলে সাংগঠনিক আচরণবিধি লঙ্ঘণের দায়ে অভিযুক্ত ওয়াহিদ হাসানকে “কারন দর্শানোর নোটিশ” প্রেরণ করে খালিশপুর থানা বি এন পি। সাধারন সম্পাদক মোঃ হাবিবুর রহমান বিশ্বাসের স্বাক্ষরিত এই নোটিশে উল্লেখ করা হয়, “আপনি ১৫ নং ওয়ার্ড বি এন পির একজন সদস্য। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পতাকাতলে থেকে দলকে সংগঠিত ও শক্তিশালী করার দায়িত্ব আপনার উপর বর্তায়।আপনি ১০ মে ২০২৫ তারিখে আনুমানিক দুপুর সাড়ে ১২ টায় তিনজন সাংবাদিকের সাথে খারাপ আচরণ করেছেন ও তাদের মারপিট করেছেন। যা দলের শৃঙ্খলা পরিপন্থী। আপনার বিরুদ্ধে কেন সাংগঠনিক শাস্তিমুলক ব্যবস্থা গ্রহণ করা হবে না তাহা আগামী ৪৮ ঘন্টার মধ্যে কারন দর্শাতে বলা হলো।ব্যর্থতায় আপনার বিরুদ্ধে দ্রুততম সময়ের মধ্যে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।” উল্লেখ্য, ১০ মে শনিবার সকাল সাড়ে ১১ টায় নগরীর খালিশপুর থানাধীন নেভি চেকপোষ্ট মোড়ে রেলওয়ের সরকারি জায়গা ও শহীদ মিনারের একাংশ দখল করে হোটেল ব্যবসা শুরু করে স্থানীয় বি এন পি নেতা ওয়াহিদ । সেই তথ্যের ভিত্তিতে সরেজমিনে অনুসন্ধান করতে যান দৈনিক প্রবাহ ও বিজনেস বাংলাদেশ পত্রিকার জেষ্ঠ্য সাংবাদিক মামুন রেজা হাওলাদার, বিজয় টেলিভিশনের আব্দুর রাজ্জাক ও জাতীয় দৈনিক সময়ের আলো পত্রিকার সাংবাদিক শেখ শান্ত ইসল্মা।ঘটনার সত্যতা পাওয়ার পর এলাকাবাসীর সাক্ষাৎকার নেয় তারা। এসময় ১৫ নম্বর ওয়ার্ড বিএনপি’র সদস্য ও সাংবাদিক পরিচয়দানকারী মো: ওয়াহিদ হাসানসহ কয়েকজন ঐ তিন সাংবাদিকের উপর অতর্কিত হামলা চালায়। সাংবাদিকদের উপর এ হামলার ভিডিও মুহূর্তে ইন্টারনেটে ছড়িয়ে পড়ে।
তবে শুধুমাত্র নোটিশ নয়, আইনি ব্যবস্থা ও বহিষ্কারাদেশের দাবী জানিয়েছেন খুলনার সাংবাদিক মহল। এ বিষয়ে শাহবাজ খান বলেন, অবৈধ দখলের ভিডিও ধারন করতে গিয়ে হামলার স্বীকার হয়েছে কয়েকজন সাংবাদিক। এই ঘটনার সুবিচার না পেলে আগামিতে খুলনার সাংবাদিকগন কঠোর কর্মসূচীর সিদ্ধান্ত নেবে। দৈনিক ঢাকা টাইমস পত্রিকার সাংবাদিক শেখ ফেরদৌস রহমান বলেন, একটি অন্যায় কর্মের ভিডিও ধারন করতে সাংবাদিক হামলার স্বীকার হলো।আশা করি বি এন পি’র সিনিয়র নের্তৃবৃন্দ বিষয়টি আমলে নিয়ে সাংগঠনিক ব্যবস্থা গ্রহন করবেন।দক্ষিণাঞ্চল উন্নয়ন পরিষদের ইঞ্জিনিয়ার রুহুল আমিন হাওলাদার বলেন, সাংবাদিকদের পেশাগত কাজে বাধা প্রদান করা ও মারপিট করা ছোটোখাটো অন্যায় নয়। তাকে দৃষ্টান্তমুলক শাস্তি প্রদান করা উচিত।
খালিশপুর থানা বি এন পি’র সাধারন সম্পাদক মোঃ হাবিবুর রহমান বিশ্বাসের নিকট কারন দর্শানোর নোটিশ সম্পর্কিত তথ্য জানতে চাইলে তিনি বলেন, সাংবাদিকতা একটি মহৎ পেশা। পাশাপাশি যে সংবাদকর্মীকে আঘাত করা হয়েছে, সে নিতান্তই একজন ভদ্র ও নরম প্রকৃতির। আমরা কখনোই অন্যায় কে সমর্থন করবো না। অভিযুক্ত ওয়াহিদ হাসানকে শোকজ পত্র পাঠানো হয়েছে। সন্তোষমূলক জবাব না দিতে পারলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।



