স্থানীয় সংবাদ

সাংবাদিক হামিদের ভাইয়ের ইন্তেকাল

খবর বিজ্ঞপ্তি : খুলনা প্রেসক্লাবের স্থায়ী সদস্য, খুলনা সাংবাদিক ইউনিয়নের সাবেক দপ্তর সম্পাদক শেখ আব্দুল হামিদের ছোট ভাই শেখ আব্দুস সবুর (৬২) রোববার সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে মৃত্যুবরণ করেছেন। (ইন্না….রাজিউন)। তিনি ব্রেইন স্ট্রোকে আক্রান্ত হয়ে নগরীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই পুত্রসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে জন্মভূমি পরিবারের পক্ষ থেকে শোক ও সমবেদনা জ্ঞাপন করা হয়েছে। নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, আট ভাই বোনের মধ্যে সবার ছোট ছিলেন আব্দুস সবুর। তিনি একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন, বছর দুই আগে তিনি অবসরে যান। গত ৩ মে তিনি ব্রেইন স্ট্রোক করেন। তাৎক্ষনিকভাবে পরিবারের সদস্যরা তাকে নগরীর ইসলামী ব্যাংক হাসপাতালে ভর্তি করেন। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য সিটি মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ^াস ত্যাগ করেন। সূত্র জানান, নিহতের গ্রামের বসতভিটা বটিয়াঘাটা উপেজেলার ভান্ডারকোট মাতবর বাড়ী প্রাঙ্গণে সোমবার বেলা ১১ টায় মরহুমের জানাজা অনুষ্ঠিত হবে। এরপর পারিবারিক গোরস্থানে তার মা-বাবার কবরের পাশে তাকে দাফন করা হবে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button