স্থানীয় সংবাদ
সাংবাদিক আইয়ূব হোসেনের ১৯তম মৃত্যুবার্ষিকী আজ

খবর বিজ্ঞপ্তি ঃ দৈনিক ইত্তেফাক পত্রিকার সাবেক খুলনা ব্যুরো প্রধান (সিনিয়র রিপোর্টার) ও খুলনা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আইয়ুব হোসেনের ১৯তম মৃত্যুবার্ষিকী আজ মঙ্গলবার (১৩মে)। স্মরণে আলোচনা সভা মঙ্গলবার। এ উপলক্ষে মঙ্গলবার বিকেল সাড়ে ৫টা (বাদ আছর)। সাংবাদিক আইয়ুব হোসেন স্মৃতি পরিষদের আলোচনা ও দোয়া মাহফিলের আয়োজন করা করেছে। খুলনা প্রেসক্লাবের ক্লাবের হুমায়ুন কবির বালু মিলনায়তনে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে কর্মরত সাংবাদিক, শুভানুধ্যায়ী, স্বজন ও নগরীর বিশিষ্ট ব্যক্তিবর্গকে উপস্থিত হওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হচ্ছে। উল্লেখ্য, ঘাতকব্যাধি ক্যান্সারে আক্রান্ত হয়ে ২০০৬ সালের ১৩ মে আইয়ুব হোসেন ইন্তেকাল করেন। মরহুম আইয়ূব হোসেন খুলনা প্রেসক্লাবের অন্তর্বর্তীকালীন কমিটির আহ্বায়ক এনামুল হকের পিতা।#



