স্থানীয় সংবাদ
নগরীর দৌলতপুরে মাদকসহ দু’ মাদক কারবারি গ্রেফতার

স্টাফ রিপোর্টারঃ খুলনা মেট্রোপলিটন পুলিশ নগরীকে মাদকমুক্ত করতে তৎপরতা অব্যাহত রেখেছে। এরই ধারাবাহিকতায় দৌলতপুর থানা পুলিশ ১১ মে রাতে তিন দোকানের মোড় এলাকা থেকে মাদক কারবারি সিজান শেখ (২৪) নামের মাদক কারবারীকে গ্রেফতার করেছে। সে দৌলতপুর-দেয়ানা দক্ষিণপাড়া, এবাদ শেখেরে ছলে। তাকে ২৫ পিস ইয়াবাসহ হাতেনাতে আটক করেছে। ১১ মে রাতে রেলিগেট এলাকা থেকে মাদক কারবারি রবিউল ইসলাম মিঠু (২৪) নামের মাদক কারাবরিকে গ্রেফতার করা হয়। তাকে ৬০ গ্রাম গাঁজাসহ হাতেনাতে আটক করেছে। মাদকের উৎস এবং এর সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে।



