স্থানীয় সংবাদ

দিঘলিয়ায় জমিজমার বিরোধের জেরে দুই বোনসহ মাকে কুপিয়ে ও পিটিয়ে জখম করেছে চিহ্নিত দুর্বৃত্তরা

দিঘলিয়া প্রতিনিধি ঃ দিঘলিয়া উপজেলার সেনহাটি ইউনিয়নের বাতিভিটা গ্রামের মৃত আঃ মজিদ শেখের পুত্র মোঃ রিজাউল শেখের স্ত্রী বিলকিস বেগম (৩৯), বড় মেয়ে পিয়া বেগম(২৭) ও ছোট মেয়ে কেয়া আক্তার(২২)কে লোহার রড দিয়ে পিটিয়ে ও ধারালো রামদা দিয়ে কুপিয়ে ফোলা ও রক্তাক্ত জখম করেছে চিহ্নিত দুর্বৃত্তরা।
ভুক্তভোগী ও এলাকাবাসী সূত্রে জানা যায়, গত ১১ মে বিকাল সাড়ে ৫ টার দিকে দিঘলিয়া উপজেলার সেনহাটি ইউনিয়নের (১ নং ওয়ার্ড) বাতিভিটা গ্রামের মোঃ রিজাউল শেখের জমির সীমানা কচা ঘেরা দেওয়া কালে প্রতিবেশী মৃত মোবারেক শেখের পুত্র আবু সাঈদ শেখ(৬০) ও তার দুই পুত্র মোঃ নাজমুল শেখ এবং মোঃ রাজু শেখ গালাগালি করতে থাকে। গালাগালি করতে নিষেধ করার জের ধরে রেজাউল শেখের স্ত্রী বিলকিস বেগম ও ছোট মেয়ে কেয়া আক্তারকে লোহার রড দিয়ে পিটিয়ে আহত করে। এ সময় বড় মেয়ে পিয়া আক্তার এগিয়ে এলে তাকে রামদা দিয়ে কুপিয়ে ও লোহার রড পিটিয়ে গুরুতর রক্তাক্ত জখম করে। পরবর্তীতে স্বজনরা তাদের উদ্ধার করে দিঘলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এ রিপোর্ট লেখা পর্যন্ত আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। এ ব্যাপারে শেখ রিজাউল শেখ দিঘলিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। এ রিপোর্টে লেখা পর্যন্ত দিঘলিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। শেষ অবধি দিঘলিয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলার প্রস্তুতি চলছিল।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button