স্থানীয় সংবাদ

আশাশুনিতে দলিল লেখকদের কাছে চাঁদাবাজীর অভিযোগ থানায়, লেখকদের কর্মবিরতি

আশাশুনি প্রতিনিধি : আশাশুনিতে কর্মরত দলিল লেখকদের কাছে চাঁদাদাবী, লাঞ্চিত করা ও হুমকীর অভিযোগ পাওয়া গেছে। এব্যাপারে থানায় লিখিত অভিযোগ দাখিল করা হয়েছে। ঘটনার প্রতিবাদে দলিল লেখকরা কর্মবিরতি পালন শুরু করেছে।
দলিল লেখক কৃষ্ণপদ মন্ডল বাদী হয়ে থানায় দাখিলকৃত অভিযোগে জানাগেছে, গত ১২ মে বেলা ৩ টার সময় আশাশুনি সদরের নাজমুল হোসেন বাদীর দলিল লেখার অফিসে গিয়ে চাঁদা দাবী করে। দিতে অস্বীকার করায় অফিসের সামনে বের হলে গালিগালাজ ও লাঞ্চিত করা হয়। একই দিন দলিল লেখক পরিমল কুমার সানার অফিসে গিয়ে চাঁদা দাবী করলে দিতে অস্বীকার করায় গালিগালাজ করে ও অফিস বন্ধ করে দেওয়ার হুমকী দেয়া হয়। এছাড়া দলিল লেখক শুষেণ চন্দ্র মল্লিকের কাছে একই ভাবে চাঁদা দাবী করলে দিতে অস্বীকার করায় গালিগালাজ ও তার (নাজমুল) ছবি দেওয়ালে বাধিয়ে রাখতে আস্ফালন করে বলে চাঁদা না দিলে অফিস খুলবি না। এমনি ভাবে নাজমুলসহ অনেকে অধিকাংশ দলিল লেখকদের কাছে চাঁদা দাবী করে থাকে। চাঁদা না দিলে সংঘবদ্ধ চক্র দলিল লেখকসহ নেজিস্ট্রীর কাজে আসা দাতা গ্রহিতাদের হয়রানী, গালিগালাজ ও লাঞ্চিত করা হয়ে থাকে। এব্যাপারে প্রতিকার প্রার্থনা করে ৪০ জন দলিল লেখকের স্বাক্ষর সম্বলিত অভিযোগ দাখিল করা হয়েছে। দলিল লেখকরা অভিযোগ দাখিলের সত্যতা স্বীকার করে জানান, ঘটনার পর থেকে সকল দলিল লেখক কাজ বন্ধ করে রেখেছে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button