স্থানীয় সংবাদ

সিঁড়ি থেকে পড়ে গিয়ে আহত বৃদ্ধ চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন

যশোর ব্যুরো : ঝিনাইদহের মহেশপুর উপজেলার পুরন্দপুর গ্রামে ছাদে ওঠার সময় সিঁড়ি থেকে পড়ে গিয়ে হাসেম খান (৬৫) নামের এক বয়স্ক ব্যক্তি মৃত্যুবরণ করেছেন। তিনি ওই গ্রামের মৃত আব্দুর রহিম খানের ছেলে। পারিবারিক সূত্রে জানা গেছে, গত ১২ মে সন্ধ্যা ৭টার দিকে তিনি নিজ বাসার ছাদে উঠতে গিয়ে অসাবধানতাবশত সিঁড়ি থেকে পড়ে মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হন। পরে পরিবারের সদস্যরা তাকে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়।
যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের পুরুষ সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তিনি ১৩ মে সকাল ১০টার দিকে মৃত্যুবরণ করেন। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button