স্থানীয় সংবাদ

কলারোয়া সীমান্তে ভারতীয় ইমিটেশন গহনাসহ পণ্য উদ্ধার

তাওফিকুর রহমান সঞ্জু, কলারোয়া প্রতিনিধি : কলারোয়া সীমান্তে চোরাচালান বিরোধী পৃথক অভিযান পরিচালনা করে ভারতীয় ইমিটেশন গহনা, ওষুধ ও শাড়ি উদ্ধার করেছে বিজিবি। বুধবার (১৪ মে) কলারোয়া থানাধীন কাকডাঙ্গা, মাদরা ও চান্দুড়িয়া বিওপির সদস্যরা কলারোয়া সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে ভারতীয় এ পণ্যসামগ্রী উদ্ধার করেন। তবে উদ্ধার অভিযানের একটি ঘটনায়ও বিজিবি আটক করতে পারেনি কাউকে। বুধবার সাতক্ষীরা ব্যাটালিয়নের (৩৩ বিজিবি) প্রেসবিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, কাকডাঙ্গা বিওপির সদস্যরা অভিযান চালিয়ে সীমান্তবর্তী ভাদিয়ালি থেকে এক হাজার ভারতীয় কাটাগ্রা ট্যাবলেট এবং কেঁড়াগাছি ও গাড়াখালি থেকে ১ লাখ ৫৬ হাজার ৬শ ৬০ টাকা মূল্যের ভারতীয় ইমিটেশন গহনা উদ্ধার করেন। অপরদিকে মাদরা বিওপির সদস্যরা কলারোয়া সীমান্তের চান্দা থেকে ৭০ হাজার টাকা মূল্যের ভারতীয় ওষুধ উদ্ধার করেন। একই দিনে চান্দুড়িয়া বিওপির সদস্যরা ভাদিয়ালি থেকে ৩৫ হাজার টাকা মূল্যের ভারতীয় শাড়ি উদ্ধার করেন। সাতক্ষীরা ব্যাটালিয়নের (৩৩ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মোঃ আশরাফুল হক, পিবিজিএম, পিএসসি,জি স্বাক্ষরিত প্রেসবিজ্ঞপ্তি মারফত বুধবার এ তথ্য সাংবাদিকদের নিশ্চিত করা হয়।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button