বকুলের উদ্যোগে খালিশপুর কলেজিয়েট স্কুলে ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্পে সেবা প্রদান চলছে

খবর বিজ্ঞপ্তি ঃ বিএনপি’র কেন্দ্রীয় ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল-এর উদ্যোগে খালিশপুর কলেজিয়েট স্কুলে ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্পে সেবা প্রদান চলছে। ডক্টর’স এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)-এর সহযোগিতায় বুধবার দিনব্যাপি ফ্রি চক্ষু চিকিৎসা শিবিরে রোগীদের মাঝে ফ্রি চশমা বিতরণ করা হয়।
মেডিকেল ক্যাম্পে প্রধান অতিথি ছিলেনম খুলনা মহানগর বিএনপির সভাপতি শফিকুল আলম মনা। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক শেখ সাদি, সাবেক যুগ্ম আহবায়ক হোসেন চৌধুরি, বিএনপি নেতা বোরহানউদ্দীন সেতু, খালিশপুর থানা বিএনপির সভাপতি শেখ মোহাম্মাদ আলী বাবু, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক বিপ্লবুর রহমান কুদ্দুস, মোঃ জিয়া, মোঃ বাচ্ছু, মোঃ জাহিদ প্রমুখ।
এসময় বক্তারা বলেন, খুলনায় গরিব ও অসহায় মানুষের চোখের চিকিৎসায় অনন্য এক উদ্যোগ নিয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল। এই ক্যাম্পে খুলনার বিভিন্ন এলাকা থেকে আগত প্রায় দুই হাজার দরিদ্র রোগীকে বিনামূল্যে চোখের চিকিৎসা, স্বাস্থ্য পরীক্ষা, ওষুধ এবং প্রয়োজনীয় পরামর্শ প্রদান করা হয়। তারা আরও বলেন, এই সেবামূলক কার্যক্রমে অংশ নেবেন বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। বিনামূল্যে জনসাধারণের জন্য উন্মুক্ত এই ক্যাম্পে স্থানীয়দের মাঝে ব্যাপক সাড়া পড়েছে।



