খুলনায় অতি দাবদাহে অগভীর টিউবয়েলে পানির লেয়ার কমছে

শেখ ফেরদৌস রহমান ঃ খুলনাসহ সারা দেশে তিব্র দাবদাহে বিভিন্ন অঞ্চলে ছোট নলকূপে পানির স্তর কমছে । অগভীর এসব নলকূপ গুলো নষ্ট হতে শুরু করেছে। এছাড়া কিছু কিছু ছোট অগভীর টিউবয়েল গুলোতে পানি থাকলেও এই পানিতে অতিমাত্রায় লবণাক্ত ও আয়রন রয়েছে এতে করে পানি পান করার অনুপোযোগী হয়ে গেছে বলে জানিয়েছেন ভুক্তভোগীরা। যে কারণে কিছুদিন পর সুপেয় পানির সঙ্কট দেখা দিতে পারে মনে করছেন ভুক্তভোগীরা । তবে যেসব নলকূপ গুলো বিকল হচ্ছে এসব টিউবয়েলে কিছুক্ষণ পানি ঢেলে হাতল চাপতে চাপতে দিয়ে পানি উঠাতে হয়। এমনকি টিউবয়েলের হাতল চাপলেও চাহিদা অনুযায়ী উঠছে না পানি। টিউবয়েলে হাতল চাপতে চাপতে হাত ব্যথায় ক্লান্ত হলেও পানি ভরছে না কলস বা পানির ড্রামে। নগরীর আড়ংঘাটা এলাকার বাসিন্দা রবিউল ইসলাম বলেন, আমরা সব সময় গভীর নলকূপের থেকে পানি পান করি। ছোট টিউবওয়েলের পানি অতিমাত্রায় লবণাক্ত আর তাতে আয়রণ থাকে । ছোট টিউবওয়েলে অন্যান্য কাজ করা হয়। তবে গেল কয়েকদিন যাবৎ ছোট নলকূপ থেকেও পানি উঠছে না। এসব ছোট নলকূপের পানি দিয়ে গোসলসহ বাড়ীর অন্যান্য কাজ করতে হয়। এখন এসব ছোট নলকূপে পানি থাকছেনা। মাঝে মধ্যে রাত্রে বেলায় পানি পাওয়া যায় তবে, দিনের অধিক সময়ে পানি থাকেনা। আমাদের বাড়ীতে নলকূপে পানি না উঠার কারণে ভেবেছিলাম হয়তো নলকূপে কোন সমস্যা হয়েছে। তবে মিস্ত্রী ডেকে এনে মেরামত করার পরদিন আবারো পানি সংকট দেখা যায়। এছাড়া গেল বছর ও এমন সমস্যা হয়েছিল। এরপর বর্ষা মৌসূমে আবারো নলকূপে পানি স্বাভাবিক ভাবে পাওয়া যায়। এখন যদি বৃষ্টি না হয় সূর্যের তাপমাত্রা ক্রমগতভাবে বাড়তে থাকে তাহলে আরো অন্যান্য এলাকায় পানি সংকট দেখা দিতে পারে। পাশাপাশি পুকুরের পানি ও কমছে আর যতটুকু পানি থাকে খুব সূর্যের তাপে গরম। এভাবে চলতে থাকলে আর বৃষ্টিপাত না হলে পানির সংকট অরও তিব্র হতে পারে। একই চিত্র দেখা যায় খুলনা দিঘলিয়া উপজেলার লাখোহাটি এলাকায়। সেখানে বেশ কয়েকটি বাড়ী যেখানে ছোট ছোট, অগভীর টিউবয়েল সেখানে পানির লেয়ার নেই। আশেপাশে বিভিন্ন সবমার্সিবল বা গভীর নলকুপে পানির জন্য দীর্ঘ লাইন হচ্ছে। এ বিষয়ে কথা ভুক্তভোগী অসীম গাজীর সাথে কথা হয় তিনি বলেন, পুকরে পানি নেই এছাড়া বাড়ীতে যে টিউবয়েল ছিল সেই টিউবয়েল পানি পাওয়া যাচ্ছেনা। দীর্ঘ সময় টিউবয়েলে পানি ঢালতে হয়। এর পর পানি পাওয়া যায়। এর কিছুক্ষন পর একটা শব্দ হয় পানি নিচে চলে যায়। এভাবে পানি ঢেলে পানি উঠাতে হয়। গেল কয়েক বছর যাবৎ এমনটি হচ্ছে। এ বিষয়ে খুলনা ওয়াসার তত্বাবধায়ক প্রকৌশলী খান সেলিম আহম্মদ বলেন, বর্তমান সময়ে তিব্র দাবদাহে ও গরমের মৌসুম সময়ে ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে যেতে পারে। একই এলাকায় অতি পরিমাণে যদি নলকূপ থাকে তারও একটি প্রভাব পড়ে। এছাড়া বৃষ্টি হচ্ছেনা বৃষ্টি হলে আবার সব কিছু ঠিক হয়ে যাবে। বিষয়টি প্রাকৃতিক ভাবে হয়। গেল ৭ বছরে খুলনায় ৩ থেকে, ৪ ফিটের বেশি পানির লেয়ার নিচে নেমে গেছে এর একটা প্রভাব পড়তে পারে।



