পার্টনার এ সকল প্রকল্পের মাধ্যমে কৃষি আরো এগিয়ে যাবে

# পার্টনার আঞ্চলিক কর্মশালায় বিভাগীয় কমিশনার #
স্টাফ রিপোর্টার ঃ প্রোগ্রাম অন এগ্রিকালচারাল এন্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ এন্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ’র(পার্টনার) আঞ্চলিক কর্মশালা-২০২৫ বুধবার সকাল ১০টায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খুলনার অতিরিক্ত পরিচালকের কার্যালয় অনুষ্ঠিত হয়। কর্মশালায় প্রধান অতিথি ছিলেন খুলনা বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) মোঃ ফিরোজ সরকার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খুলনা অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ মোঃ রফিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন প্রোগ্রাম কো-অর্ডিনেটর পার্টনার, ডি এ ই খামারবাড়ি ঢাকার কৃষিবিদ আবুল কালাম আজাদ, ঢাকা পার্টনার এপিডি কৃষিবিদ ড.গৌর গোবিন্দ দাশ,পার্টনার ডিপিডি কৃষিবিদ ড. মনোতোষ শিকদার, কৃষি বিপণন খুলনার ডিডি মোছা: শাহানাজ বেগম, রপ্তানি উন্নয়ন ব্যুরো খুলনার পরিচালক জিন্নাত আরা আহমেদ, ডিডিএই সাতক্ষীরা মোঃ সাইফুল ইসলাম, ডিডিএই খুলনার মোহাম্মদ নজরুল ইসলাম,দৌলতপুর এটিআইয়ের অধ্যক্ষ কৃষিবিদ কাজী জাহাঙ্গীর হোসেন, ডিডি হর্টিকালচার খুলনার সঞ্জয় কুমার দাস,ডিডিএই নড়াইল মোঃ জসিম উদ্দিন, পার্টনার মনিটরিং অফিসার কৃষিবিদ মোঃ মোসাদ্দেক হোসেন,আঞ্চলিক বীজ প্রত্যয়ন অফিসার খুলনার কৃষিবিদ বিভাস চন্দ্র সাহা এছাড়া উপস্থিত ছিলেন আরটিসি খুলনা অঞ্চল খুলনা অঞ্চলের সকল জেলা প্রশিক্ষণ অফিসার এডিডি, উপজেলা কৃষি অফিসার,কৃষি সম্প্রসারণ অফিসার, উপ সহকারী কৃষি অফিসার, কৃষক এবং কৃষি মন্ত্রণালয়ের অন্য সকল দপ্তর সংস্থার প্রতিনিধিগণ। প্রধান অতিথির বক্তৃতা বিভাগীয় কমিশনার বলেন, পার্টনার প্রোগ্রামে মাঠ পর্যায়ে যে সমস্ত উদ্যোগ নেয়া হয়েছে সেগুলো যদি বাস্তবায়ন করা হয়। তাহলে এদেশ কৃষিতে আরো এগিয়ে যাবে। উত্তম কৃষি চর্চা, নিরাপদ খাদ্য গবেষণা,মাটি পরীক্ষা,যুব মহিলাদেরকে দক্ষতা বৃদ্ধি করার যে সমস্ত উদ্যোগ নেয়া হয়েছে এগুলো সময়োপযোগী। আন্তর্জাতিক বাজারে টিকে থাকতে হলে আমাদের খরপোশ কৃষি থেকে বেরিয়ে বাণিজ্যিক কৃষিকে আরো উন্নত করতে হবে। তাহলে এই দেশ এগিয়ে যাবে।কৃষি আরো স্বাবলম্বী হবে। সভাপতির বক্তব্যে অতিরিক্ত পরিচালক কৃষিবিদ মোঃ রফিকুল ইসলাম বলেন, এই প্রকল্পের বাংলা অর্থ বাংলাদেশী কৃষি ও পল্লী অঞ্চলের রূপান্তরের পূর্ণগঠনের মাধ্যমে পুষ্টি ও বাণিজ্যে কৃষি এবং কৃষকের সক্ষমতা অর্জন বিষয়ক প্রকল্প। এ প্রকল্পের মূল উদ্দেশ্য হলো কৃষি ব্যবসায় যুবক ও নারীদের উৎসাহিত করার জন্য সারাদেশে ১২ হাজার নারী ও যুবককে অন দা জব প্রশিক্ষণ প্রদান ও কর্মসংস্থানের সৃষ্টি এবং ইনকিউবেশন সাপোর্ট প্রদান। ৫টি কৃষি স্টেক হোল্ডারদের সমন্বয়ে ভ্যানু চেইন প্রোমোশনাল বডি গঠনের নীতিমালা তৈরি এবং পরিচালনা করা। এই লক্ষ্য উদ্দেশ্য নিয়ে খুলনা অঞ্চলের বাগেরহাট,খুলনা,সাতক্সিরা ও নড়াইল এ প্রকল্পে কর্মকা- বেগমান রয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সব সময় মাটি ও মানুষ কৃষকের পাশে গিয়ে কৃষিকে এগিয়ে নিতে কাজ করে যাচ্ছে। পার্টনার এ সকল প্রকল্পের মাধ্যমে কৃষি আরো এগিয়ে যাবে। জেলা ও উপজেলা পর্যায়ে কৃষির সাথে জড়িত যে সকল কর্মকর্তাগণ রয়েছেন তারা সর্বদা মাঠে গিয়ে কৃষককে সময় দিবেন এবং যে সকল প্রোগ্রাম মাঠ পর্যায়ে দেয়া হবে সেগুলো বাস্তবায়ন করবেন। তাহলেই কৃষি এগিয়ে যাবে এগিয়ে যাবে দেশ।



