১০ দফা বাস্তবায়ন না হলে দেশব্যাপী তেল উত্তোলন এবং ট্যাংকলরী চলাচল বন্ধ রাখার ঘোষনা জ¦ালানী ব্যবসায়ীদের

স্টাফ রিপোর্টার ঃ বাংলাদেশ পেট্রোলপাম্প ও ট্যাংকলরী মালিক ঐক্য পরিষদের ডাকা রেখে কর্মসুচির ডাক দিয়েছে জ¦ালানী ব্যবসায়ীরা। কর্মসুচির মধ্যে দেশব্যাপী তেল ডিপো থেকে জ¦ালনী তেল উত্তোলন, বিপনন এবং ট্যাংকলরী পরিবহন থেকে বিরত থাকবে জ¦ালানী ব্যবসায়ী ও শ্রমিকরা। আজ বেলা মাড়ে ১১ টায় কাশিপুর ট্যাংকলরী ভবনে বাংলাদেশ পেট্রোলপাম্প ও ট্যাংকলরী মালিক ঐক্য পরিষদের মতবিনিময় সভায় এ সিদ্ধান্ত নেন জ¦ালানী ব্যবসায়ী নের্তৃবৃন্দ। এতে প্রধান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পেট্রোলপাম্প ও ট্যাংকলরী মালিক ঐক্য পরিষদের আহাবায়ক মোঃ নাজমুল হক। আলহাজ¦ আঃ গফ্ফার বিশ^াসের সভাপতিত্বে এমদাদ ইবনে হাবিবের সঞ্চালনায় মববিনিময় সভায় বক্তৃতা করেন পরিষদের যুগ্ন আহবায়ক সৈয়দ সাজ্জাদুল করিম কাবুল, মোঃ যুবায়ের হোসেন চৌধুরী, মিজানুর রহমান রতন, সিনিয়র সহ সভাপতি মোঃ হারুন অর রশিদ, বাংলাদেশ ট্যাংকলরী ওনার্স এসোসিয়েশনের মহাসচিব মোঃ মাসুদ পারভেজ, বরিশাল বিভাগীয় কমিটির সিনিয়র সহ সভাপতি মীর জিয়াউদ্দিন, সাধারণ সম্পাদক মীর মোজাফ্ফর উদ্দিন, সিলেট বিভাগীয় কমিটির সহ সভাপতি খান ফরিদ উদ্দিন, সাংগঠনিক সম্পাদক এনামুল হক রুবেল, সুলতান মাহমুদ পিন্টু, কামাল হোসেন বিশ্বাসসহ ঢাকা, রাজশাহী, বরিশাল, চট্রগ্রাম, কুমিল্লা, রংপুর বিভাগ ও বৃহত্তর ফরিদপুর জেলার নের্তৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। এ সময় নের্তৃবৃন্দ তাদেন ১০ দাবি পেশ করেন। দাবি গুলোর মধ্যে তেল বিক্রির কমিশন ৭ পার্সেন্ট বৃদ্ধি, বিপনন কোম্পানি থেকে ডিলারশীপ ছাড়া সরাসরি তেল বিক্রয় বন্ধ, ট্যাংকলরী চালকদের লাইসেন্স নবায়ন এবং নতুন লাইসেন্স বাধাঁ বিপত্তি ছাড়া ইস্যু, সকল ট্যাংকলরীর জন্য আন্তঃজেলা রুট পারমিট ইস্যু করা, বিভিন্ন স্থানে অননুমোদিত ্এবং অবৈধভাবে ঘরের মধ্যে, খোলা স্থানে যত্রতত্র মেশিন দিয়ে জ¦ালানী তেল বিক্রি বন্ধসহ ১০ দফা দাবি আগামী ২৫ মে’র মধ্যে বাস্তবায়ন না হলে লাগাতার কর্মসুচি ঘোষনা করা হবে বলে মতবিনিময় সভা থেকে সিদ্ধান্ত নেওয়া হয়।



