স্থানীয় সংবাদ

ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র “আমার জীবন আমার স্বপ্ন” বাস্তবায়নে সফল কর্মজীবন গঠন বিষয়ক ক্যাম্প অনুষ্ঠিত

খবর বিজ্ঞপ্তি ঃ শিশু ও যুবদের ভবিষ্যৎ পরিকল্পনা প্রণয়ন প্রক্রিয়া “আমার জীবন আমার স্বপ্ন” বাস্তবায়নের লক্ষ্যে সফল কর্মজীবন গঠন বিষয়ক ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৪ মে) সকাল ১০ টায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর খুলনা শহর এরিয়া প্রোগ্রামের আয়োজনে নগরীর ১৩ নম্বর ওয়ার্ডের খালিশপুর মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ ক্যাম্পে প্রধান অতিথির বক্তৃতা করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রেভিনিউ) মোহাম্মদ আক্তার হোসেন। ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর খুলনা, বরিশাল ও রাজশাহীর ক্লাস্টার রাজু উইলিয়াম রোজারিও’র সভাপতিত্বে অনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন খুলনা এরিয়া কো-অর্ডিনেশন অফিসের সিনিয়র ম্যানেজার ফুলি সরকার। এসময় বিশেষ অতিথি ছিলেন, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক সুরাইয়া সিদ্দীকা, খালিশপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শহিদুল ইসলাম ও সভাপতি মোঃ কামাল উদ্দিন আহমেদ, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর চাইন্ড প্রোটেকশন এন্ড পার্টিসিপেশনের এডুকেশন স্পন্সরশীপের ফিল্ড কো-অর্ডিনেটর ড্যারেন এন্ড্রু কস্তা ও এ্যাড. ওলিউল ইসলাম। এছাড়া আমার জীবন আমার স্বপ্ন নিয়ে অনুভূতি প্রকাশ করেন যুব ফোরামের সভাপতি ফাহমিদ হাসান ও ন্যাশনাল চাইল্ড ফোরামের ফারজানা আক্তার। এছাড়াও যুব ও শিশু ফোরামের সদস্যসহ বিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button