স্থানীয় সংবাদ
সেমিনার এবং সমাবেশের সার্বিক বিষয় নিয়ে যুবদল স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের

# সংবাদ সম্মেলন আজ #
খবর বিজ্ঞপ্তি ঃ ১৬ মে ‘শিক্ষা, স্বাস্থ্য ও মৌলিক অধিকার নিয়ে তারুণ্যের ভাবনা’ শীর্ষক সেমিনার এবং ১৭ মে ২০২৫ ‘তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ” খুলনায় অনুষ্ঠিত হবে। সেমিনার এবং সমাবেশের সার্বিক বিষয় নিয়ে ১৫ মে বৃহস্পতিবার বেলা ১১টায় খুলনা প্রেসক্লাবে (স্যার ইকবাল রোড) বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ও বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ থেকে জরুরি সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। উক্ত সংবাদ সম্মেলনের সচিত্র সংবাদ ও ছবি সংগ্রহের লক্ষ্যে আপনার বহুল প্রচারিত স্বনামধন্য জাতীয় পত্রিকা/ইলেকট্রনিক মিডিয়ার ক্যামেরাম্যান/ফটো সাংবাদিকদের উপস্থিত থাকতে আহবান জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না।



