দৌলতপুর থানা স্বেচ্ছাসেবক দলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার ঃ আগামী ১৭ মে তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ সফলের লক্ষ্যে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের নির্দেশনায় খুলনা মহানগর স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে দৌলতপুর থানা স্বেচ্ছাসেবক দলের অন্তর্গত ১ ও ৬ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বৃহস্পতিবার (১৫ মে) রাতে প্রস্তুতি সভা ও লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠতব্য সভা ও লিফলেট বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন দৌলতপুর থানা বিএনপির সভাপতি এম মুর্শিদ কামাল, সাধারণ সম্পাদক শেখ ইমাম হোসেন , মোঃ জয়নাল আবেদীন, বেলায়েত হোসেন, শেখ আনসার আলী, মাইনুল ইসলাম, মহিদুল ইসলাম,আল আমিন সরদার রতন, এম এম সফি, ওহিদুজ্জামান রনি,হাদিসুর রহমান নোমান, রফিকুল ইসলাম,শেখর দে, মোঃ কাওছার, মোঃ খলিল, তানভীর আহমেদ মিথুন, মোঃ লিপু, সোহেল কালু,জনি সিকদার, বাচ্চু, শাজাহান বাদশা,মানিক সর্দার, বিপ্লব কুমার দে, মোঃ সুমন খান, মোঃ রসি সহ বিএনপি ও তার অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।



