জাতীয় নাগরিক পার্টি খুলনা জেলা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

খবর বিজ্ঞপ্তি ঃ জাতীয় নাগরিক পার্টি খুলনা জেলা কমিটির পরিচিতি সভা বুধবার প্রধান সমন্বয়ক হাফেজ মাওলানা মাহমুদুল হাসান (ফয়জুল্লাহ) এর সভাপতিত্বে জেলার অস্থায়ী কার্যালয়ে পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব ফরিদুল হক, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় সংগঠক ওয়াহিদুজ্জামান উপস্থিত ছিলেন জেলা কমিটির প্রধান সমন্বয়ক হাফেজ মাওলানা মাহমুদুল হাসান (ফয়জুল্লাহ), যুগ্ম সমন্বয়ক মোঃ রাশেদ হাসান, সদস্য জায়েদুর রহমান প্রিন্স, মোঃ কদরুল হাসান, প্রনয় কুমার বৈদ্য (জয়), মোঃ রিদোয়ান শেখ তামিম, সানজিদা আক্তার, শওকত আলম, মোহাম্মদ আলী বাবু, মাহমুদ মোস্তফা সজল, অ্যাড. মোঃ বাবুল, নাসরুল্লাহ শরিফ, ডাক্তার আব্দুল্লাহ আল মামুন, শেখ ইখতিয়ার উদ্দিন শাফু, সাব্বির লস্কার প্রমুখ।



