স্থানীয় সংবাদ

মোরেলগঞ্জে দুর্বৃত্তদের দখলে খালের সøুইসগেট, প্রতিবাদে মানববন্ধন

বাগেরহাট প্রতিনিধি : অনিয়ম দুর্নীতিতে আলোচিত বাগেরহাট পানি উন্নয়ন বোর্ডের একটি জনগুরুত্বপূর্ন সøুইসগেট কয়েকমাস ধরে সাধারণ মানুষের কোন কাজে আসছে না। জেলার মোড়েলগঞ্জ উপজেলার শ্রেণিখালী ও পুটিখালী ইউনিয়নের সীমান্তবর্তী খালের সøুইসগেটটি স্থানীয় ৫-৭ জন যুবক জোর দখল করে নিয়েছে স্লুইচ গেট টি। তারা তাদের সুবিধামত গেট খুলে সেখানে জাল পেতে মাছ ধরছে। এ কারনে লবন পানি প্রবেশ করে সংশ্লিষ্ট এলাকার শতশত বিঘা ফসলী জমির ফসল উৎপাদন ব্যহত হচ্ছে বলে কৃষকদের অভিযোগ। এ ছাড়া গবাদি পশুর খাদ্য সংকট দেখা দিয়েছে এবং প্রাকৃতিকভাবে মাছের বংশ বৃদ্ধি ব্যহত হচ্ছে। এ ঘটনার প্রতিবাদে বুধবার দুপুরের দিকে সøুইসগেট এলাকায় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছেন সংশ্লিষ্ট ১০ গ্রামের ফসল উৎপাদনকারী কৃষখ সমাজ। ক্ষতিগ্রস্ত এলাকাবাসি এ সময় দড়ি কেটে ওই স্লইচ গেটের কপাট ছেড়ে পানি চলাচল বন্ধ করে দেন। মনবন্ধন চলাকালে বক্তৃতা করেন পুটিখালী ইউনিয়ন বিএনপির নেতা মো. খলিলুর রহমান শিকদার, ইউনিয়ন জামায়াতে ইসলমীর আমীর মাওলানা মো. নাজির আহমেদ, মো. তাইদুল ইসলাম, প্রভাষক সাইফুজ্জামান, ঈমাম রিয়াজুল গাজী, অধ্যাপক মাওলানা আবদুল কাদের, বিএওনপি নেতা তারিকুল ইসলাম শান্ত, জাহিদুল ইমলাম ও শিক্ষক মো. কামরুজ্জামান নাছির। বক্তারা বলেন, সøুইসগেট সংলগ্ন সোনাখালী গ্রামের কয়েকজন যুবক একটি রাজনৈতিক দলের ছাত্রছায়ায় গত ৫ আগষ্টের পরে গেটটির চাবি নিয়ে তাদের সুবিধামত পানি তোলে ও মাছ ধরে। এতে খালে লবন পানি ঢুকে বলইবুনিয়া, দৈবজ্ঞহাটি, পুটিখালী, তেলিগাতী ও পঞ্চকরণ ইউনিয়নের কয়েক হাজার হেক্টর ফসলি জমির ফসল উৎপাদন কমে গেছে। খালটিতে বিষ প্রয়োগ করেও ওই দুর্বৃত্তরা কয়েক দফায় মাছ ধরেছে বলেও বক্তারা অভিযোগ করেন। এ বিষয়ে অতিসম্প্রতি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও জেলা প্রশাসকের নিকট সচিত্র অভিযোগ করেও কোন প্রতিকার মেলেনি বলেও জানান বক্তারা। এ বিষয়ে মোড়েলগঞ্জ উপজেলার ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বদরুদ্দোজা বলেন, ভূক্তভোগীদের মানববন্ধনের খবর পেয়েছি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করা হয়েছে। শ্রেণিখালীর এই সøুইসগেটটির নিয়ন্ত্রণ বেদখল হওয়ার বিষয়ে পানি উন্নয়ন বোর্ড বাগেরহাট জেলা নির্বাহী প্রকৌশলী আবু রায়হান মোহাম্মদ বলেন, মানববন্ধনের খবর পেয়ে ঘটনাস্থলে লোক পাঠানো হয়েছে। ২৪ ঘন্টার মধ্যে গেটটি বন্ধ করাসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button