দু’ বারের বেশী কেউ প্রধান মন্ত্রী হতে পারবে না; সংসদ থাকবে দু’ কক্ষ বিশিষ্ট ঃ ড. বদিউল আলম

স্টাফ রিপোর্টারঃ রাষ্ট্র সংস্কারসহ নানা সংস্কার নিয়ে অনলাইন মিটিং করেন নির্বাচন সংস্কার কমিশনের চেয়ারম্যান ও সুজনের সম্পাদক ড. বদিউল আলম মজুমদার। তিনি বৃহস্পতিবার বিকেল ৫টা থেকে সন্ধ্যা পর্যন্ত দেশ ব্যাপী সুজন সদস্যদের সাথে এ মিটিং করেন। সংস্কার কমিশনের প্রস্তাবনায় বলা হয়, দু’ বারের বেশী কেউ প্রধান মন্ত্রী হতে পারবেন না। সংসদ থাকবে দু’ কক্ষ বিশিষ্ট। তিনটি প্রস্তবনার ওপর কমিশন জোর দিয়েছে। ওই তিনটি প্রস্তাবনা হলো, আইনী সংস্কার, প্রাতিষ্ঠানিক সংস্কার ও কাঠামোগত সংস্কার। প্রধানমন্ত্রীর ক্ষমতা কমিয়ে রাষ্ট্রপতি ক্ষমতা বাড়াতে প্রস্তাবনা দেয়া হয়েছে। মন্ত্রী পরিষদ শাষিত সরকার গঠনে দাবি। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা চালু করা। স্বাধীন নির্বাচন কমিশন গঠন করা। যিনি প্রধানমন্ত্রী হবেন তিনি দলীয় প্রধান ও সংসদীয় প্রধান হতে পারবেন না। জুলাই সনদ বাস্তবায়ন করা। টেকসই গণতান্ত্রিক ব্যবস্থা করা। চলমান কিছু বিধিবিধান শেখ হাসিনাকে স্বৈরাচার হওয়ার সুযোগ করে দিয়েছিল। যার জন্য তিনি গণহত্যার মত জঘন্য অপরাধ করতে পিছু পা হননি। ওই বিধিবিধানগুলো সংস্কার করা। যাতে করে আর কখনও স্বৈরাচার ফিরে আসতে না পারে সে জন্য সংস্কারের মাধ্যমে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করা। তা ডিসেম্বরের পরেও হতে পারে। ওই সভায় সভাপতিত্ব করেন সুজন সদস্য আকবর হোসেন। সঞ্চালনায় ছিলেন সুজনের কেন্দ্রীয় সমন্বয়কারী দিলীপ কুমার সরকার।



