স্থানীয় সংবাদ

নগরীতে চাঞ্চল্যকর সবুজ হত্যা মামলার পলাতক প্রধান আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব-৬

স্টাফ রিপোর্টার ঃ
খুলনা মহানগরী সোনাডাঙ্গা থানাধীন এলাকায় চাঞ্চল্যকর সবুজ হত্যা মামলার পলাতকপ্রধান আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব-৬। গ্রেফতারকৃত আসামির নাম মো: সজিব আহমেদ ওরফে ভাগিনা সজিব (২০)। সে খুলনার রূপসা উপজেলা আইজগাতি গ্রামের বড় মন্দির এলাকার বাসিন্দা মো: কবির আহমেদ এর পুত্র। শনিবার ( ১৪ জুন) দুপুরে র‌্যাব-৬ এর (স্পেশাল কোম্পানি) এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে সোনাডাঙ্গা মডেল থানাধীন গ্রামীন আবাসিক এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
শনিবার রাতে র‌্যাব-৬ এর সদর দপ্তর থেকে এক প্রেসবিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এতে উল্লেখ করা হয়, ভিকটিম সবুজ হাওলাদার পেশায় ওয়াসার শ্রমিক। পূর্বের ন্যায় ঘটনার দিন গত ২ জুন রাত সোয়া ১০টার দিকে কাজ শেষে ভিকটিম ও তার বন্ধু মোঃ রানা খান বাসায় ফেরার সময় সোনাডাঙ্গা আবাসিক এলাকার ময়লাপোতা নূরানী মহল্লাস্থ মোল্লার কাঠের গোল্লার সামনে পৌঁছালে মামলার অন্যান্য আসামির সহযোগীতায় আসামি সবুজ কথা আছে বলে পথ রোধ করে। কথা বলার একপর্যায়ে ভিকটিমের সাথে আসামিদের ধস্তাধস্তি হলে ১নং আসামি সবুজ কোমড়ে থাকা ধারালো অস্ত্র দিয়ে ভিকটিমকে হত্যার উদ্দেশ্যে বুকের মাঝখানে আঘাত করে গুরুতর রক্তাক্ত জখম করে। এ সময় তার বন্ধু পালিয়ে যায়। ভিকটিম সবুজের চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে এলে তাঁরা দ্রুত পালিয়ে যান। পরবর্তীতে স্থানীয় লোকজন ভিকটিমকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ৩ জুন রাতে ভিকটিমকে মৃত ঘোষণা করেন। এরপর ভিকটিম সবুজ হাওলাদারের পিতা বাদী হয়ে ঘটনার সাথে জড়িত আসামিদের বিরুদ্ধে খুলনার সোনাডাঙ্গা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। উক্ত বিষয়টি জানার পর হতে র‌্যাব-৬, খুলনা আসামিদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রাখে। এরই ধারাবাহিকতায় র‌্যাব-৬ শনিবার উক্ত এলাকায় অভিযান চালিয়ে ১নং আসামি মো: সজিব আহমেদ ওরফে ভাগিনা সজিবকে আটক করেন।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button