স্থানীয় সংবাদ

খুলনায় গুলিতে বিশ্ববিদ্যালয়ের ছাত্র আহতঃ ছুরিকাঘাতে যুবক জখম

স্টাফ রিপোর্টার ঃ খুলনায় দুর্বৃত্তের ছোড়া গুলিতে গুলিবিদ্ধ হয়েছেন গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র এস এম সাজিদ হাসান। রোববার রাত ৯টার দিকে খুলনা মহানগরী ময়লাপোতা মোড় সংলগ্ন খুলনা সিটি মেডিকেল কলেজ সামনে এ ঘটনা ঘটে। অপরদিকে একই সময় ময়লাপোতা সোনাডাঙ্গা স্কুলের সামনে দুর্বৃত্তের ছুরিকাঘাতে গুরুত্বর জখম হয়েছেন নয়ন শেখ নামে এক যুবক। বর্তমানে তারা খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধিন রয়েছেন। বিষযটি নিশ্চিত করেছেন খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) সহকারি কমিশনার ( মিডিয়া এন্ড সিপি) খোন্দকার হোসেন আহমদ। তিনি বলেন, গুলিবিদ্ধ জাহিদ হাসান শিববাড়ি মোড় থেকে বাগমারা রিকশায় বাসায় যাচ্ছিলেন। পথিমধ্যে সিটি মেডিকেল কলেজ হাসপাতাল সামনে পৌছালে তাকে লক্ষ্য করে দুর্বৃত্তরা গুলি ছোড়ে। গুলিটি তার গায়ে লাগে। এ ঘটনার কেএমপির ঊর্ধ্বতন কর্মকর্তা ঘটনা স্থলে পরিদর্শন করেছেন। যারা এ ঘটনা ঘটিয়েছে তাদেরে শনাক্ত করতে পুলিশের বিভিন্ন গোয়েন্দা সংস্থার একাধিক টিম মাঠে রয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button