নগরীর কাস্টমগেটে সড়ক দূর্ঘটনায় রিকশা চালকের মৃত্যু

# ব্যাটারি চালিত রিক্সা গতি ছিল বেপরোয়া #
স্টাফ রিপোর্টারঃ নগরীর কাস্টমগেট এলাকায় সড়ক দুর্ঘটনায় (৫০) নামের এক রিক্সা চালকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাত ৯ টার দিকে নগরীর খালিশপুর থানাধীন কাস্টমস মোড় এলাকায় দুর্ঘটনাটি ঘটে। স্থানীয়রা জানান, রাত ৯ টার দিকে ইঞ্জিনচালিত একটি রিক্সা দ্রুত গতিতে চলার সময়ে হঠাৎ একপাশের চাকা ভেঙ্গে যায়। এ সময় চালক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ওপর পড়ে গিয়ে মাথায় আঘাত প্রাপ্ত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপতালে নিলে রাত পৌনে ১০ টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খালিশপুর থানার অফিসার ইনচার্জ মো: রফিকুল ইসলাম বলেন, এমন সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। রিক্সাটি এক্সেল ভেঙ্গে গিয়ে এ দুর্ঘটনাটি ঘটেছে। তার পরিচয় পাওয়া গেছে। আড়ংঘাটা থানার লতামোড়ের বাসিন্দা মৃতঃ বারেক হাওলাদারের ছেলে শহিদুল ইসলাম(৪৮)। বর্তমানে তিনি পরিবারসহ কদমতলামোড়ে হারুন মুন্সীর বাড়িতে ভাড়া থাকতেন। আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।



