খুলনায় আরও এক নারীর করোনা সনাক্ত : তিন দিনে সনাক্ত৩ নারী

স্টাফ রিপোর্টার ঃ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে অ্যান্টিজেন র্যাপিড টেস্টের মাধ্যমে নতুন করে আরও এক নারী রোগীর শরীরে করোনা ভাইরাস সনাক্ত হয়। তার নাম করুনা (৬০)। সে খুলনা মহানগরী বয়রা এলাকা বাসিন্দা। বুধবার দুপুরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে অ্যান্টিজেন র্যাপিড টেস্টের মাধ্যমে তার করোনা পজিটিভ হয়। বিষয়টি নিশ্চিত করে খুমেক হাসপাতালের আরএমও এবং করোনা ও ডেঙ্গুর ফোকাল পার্সন ডা: খান আহমেদ ইশতিয়াক বলেন, বুধবার হাসপাতালে মোট ১৮ জনের করোনার অ্যান্টিজেন র্যাপিড টেস্টের মধ্যে করুনা নামে একজন নারীর করোনা পজিটিভ হয়। সে করোনা পজিটিভ জানার পরই হাসপাতাল থেকে কাউকে না জানিয়ে পালিয়ে যান। তিনি বলেন, বর্তমানে হাসপাতালে ১৬-১৭টি কিট রয়েছে। এর আগের দিন মঙ্গলবার এ হাসপাতালের অ্যান্টিজেন টেস্টের মাধ্যমে
তানিয়া (৪২) নামে এক গৃহবধুর শরীরে করোনা ভাইরাস সনাক্ত হয়েছিল। সে নগরীর বয়রা বাজার এলাকার বাসিন্দা।
এর আগে গত ১৬ জুন খুলনা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে গত সোমবার ( ১৬ জুন) নুসরাত জাহান সুমাইয়া (১৮) নামে এক নারী করোনা সনাক্ত হয়েছিলো। এ নিয়ে খুলনায় গত ৩ দিনে ৩ নারী করোনায় সনাক্ত হন। বর্তমানে সে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তার অবস্থার আগের চেয়ে ভালো বলে সংশ্লিষ্ট চিকিৎসকরা জানিয়েছেন।



