স্থানীয় সংবাদ

মহানগরীর ৩১নং ওয়ার্ডের জলাবদ্ধ এলাকা পরিদর্শনকালে এ্যাড. শফিকুল আলম মনা

স্টাফ রিপোর্টার ঃ
খুলনা মহানগর বিএনপি’র সভাপতি এ্যাড. শফিকুল আলম মনা বলেছেন, খুলনা মহানগরীর পানি নিষ্কাশনের প্রধান মাধ্যম ২২টি খাল দখলমুক্ত ও সংস্কার না করা, নিয়মিত ড্রেন পরিষ্কার না করা এবং জলাধার ভরাট হয়ে যাওয়াতেই এ অবস্থার সৃষ্টি হয়েছে। তবে জলাবদ্ধতা নিরসনের নামে হাজার হাজার কোটি টাকা লুটপাট করা। দ্রুত পানি নিষ্কাশন ব্যবস্থা উন্নত করার পাশাপাশি খুলনাবাসী এখন গেল ১৫ বছরে খাল খনন, ড্রেন নির্মাণ ও পরিষ্কার এবং বর্জ্য অপসারণ খাতে লুটপাটের শে^তপত্র দেখতে চায়। ভোটাধিকার থাকলে জনগনের কাছে জনপ্রতিনিধিদের জবাবদিহিতা থাকে; তাহলে লুটপাট করলে জনগনই তাকে লাল কার্ড দেখাতে পারে। আওয়ামী সরকারের এমপি-মন্ত্রীদের তো দুরের স্থানীয় জনপ্রতিনিধিদেরও জনগনের প্রতি নূন্যতম জবাবদিহিতা ও দায়বদ্ধতা ছিল না। সে কারণে সীমাহীন লুটপাটে হাজার হাজার কোটি টাকা লোপাটকারীরা এখন পলাতক।
বুধবার (১৮ জুন) দুপুরে খুলনা মহানগরীর ৩১নং ওয়ার্ডের জলাবদ্ধ এলাকা পরিদর্শনকালে স্থানীয়দের সামনে এসব কথা বলেন তিনি।
এসময়ে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মহানগর বিএনপি’র যুগ্ম-আহবায়ক বদরুল আনাম খান, ৩১নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি গাজী আফসার উদ্দিন মাষ্টার, সাধারণ সম্পাদক মোঃ আমিন আহমেদ, বিএনপি নেতা মোখলেছুর রহমান মঞ্জু, কামরুজ্জামান টুকু, জাকির হোসেন, গোলজার হোসেন, ইঞ্জিনিয়ার মিজানুর রহমান, ইয়াকুব আলী, জাহাঙ্গীর হোসেন, সেলিম হোসেন মন্টু, নাজমুল হাসান নাসিম, কাজী সান্টু ও রাকিবুল ইসলাম মতি প্রমুখ। এসময়ে জলাবদ্ধ এলাকার পানি দ্রুত অপসারণের নানান বিষয়ে স্থানীয়দের সাথে পরামর্শ করেন বিএনপি নেতা এ্যাড. শফিকুল আলম মনা। পরে কেসিসি’র সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেন তিনি।
এরআগে, বুধবার সকালে নগরীর ২২নং ওয়ার্ডের নতুন বাজার এলাকায় ফ্রি ডেন্টাল ক্যাম্প উদ্বোধন করেন খুলনা মহানগর বিএনপি’র সভাপতি এ্যাড. শফিকুল আলম মনা। এসময়ে তিনি বলেন, জনগনের ভোটে আগামীতে বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে সকল প্রকার স্বাস্থ্য সেবা জনগনের দ্বোরগড়ায় পৌঁছে দেয়া হবে। তারেক রহমানের নেতৃত্বে জনগনের মৌলিক অধিকার প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ্।।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button