স্থানীয় সংবাদ

যশোর করেনা রোগীর মৃত্যু

যশোর ব্যুরো ঃ যশোরে শেখ আমির (৬৮) নামে এক করোনা রোগীর মৃত্যু হয়েছে। ১৮ জুন বুধবার সকালে যশোর জেনারেল হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। আইসিইউ বিভাগের ইনচার্জ জুনিয়র কনসালটেন্ট ডা. মোঃ রবিউল ইসলাম তুহিন বিষয়টি নিশ্চিত করেছেন। মৃত শেখ আমির যশোরের বাঘারপাড়া উপজেলার বাসিন্দা। জুনিয়র কনসালটেন্ট ডা. মোঃ রবিউল ইসলাম তুহিন জানান, কিডনিজনিত রোগে আক্রান্ত হয়ে গত ৫জুন শেখ আমির সার্জারি বিভাগের ভর্তি করা হন। করোনার লক্ষণ প্রকাশ পাওয়ায় তার পরীক্ষা করা হয়। করোনা পজেটিভ সনাক্ত হলে ১৬ জুন বিকাল ৩টার দিকে তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়। চিকিৎসাধীন অবস্থায় আজ বুধবার সকালে তিনি মারা যান।
ডা.রবিউল ইসলাম আরো জানান, আইসিইউতে সন্দেহজনক আরো তিনজন রোগী রয়েছেন। তারা করোনায় আক্রান্ত কিনা তা পরীক্ষা নিরীক্ষার জন্য নমুনা পাঠনো হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button