স্থানীয় সংবাদ

হোল্ডিং ট্যাক্স আদায়ে কেসিসির অভিযান

স্টাফ রিপোর্টারঃ বিপুল অঙ্কের বকেয়া পৌরকর আদায়ের লক্ষ্যে খুলনা সিটি কর্পোরেশন কর্তৃক বৃহস্পতিবার থেকে নগরীতে মালামাল ক্রোক অভিযান শুরু করা হয়েছে। এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট কোহিনুর জাহানের নেতৃত্বে এ ক্রোক অভিযান পরিচালিত হয়। প্রথম দিনে কেডিএ এভিনিউস্থ মুন্না টাওয়ার, খান জাহান আলী রোডস্থ ৪৭ ও ৫২নং এবং আহসান আহমেদ রোডস্থ ৪৮/৩ নং হোল্ডিং-এ মালামাল ক্রোক অভিযান পরিচালিত হয়। কেসিসির কালেক্টর অব ট্যাক্সেস মো: আব্দুল মাজেদ মোল্যা, ডেপুটি কালেক্টর অব ট্যাক্সেস কাজী মো: ইমরুল হাসান, নুরুজ্জামান তালুকদার ও জান্নাতুল ফেরদাউস, সহকারী কালেক্টর অব ট্যাক্সেস মো: মোস্তফা জামানসহ মেট্রোপলিটন পুলিশের সদস্যগণ অভিযানে অংশগ্রহণ করেন। খুলনা মহানগরীর উন্নয়ন ও সেবামূলক কার্যক্রম বাস্তবায়নে এ ক্রোক অভিযান অব্যাহত থাকবে। সুতরাং অনাকাঙ্খিত পরিস্থিতি এড়াতে বকেয়া পৌরকর জরুরী ভিত্তিতে পরিশোধের জন্য সম্মানিত হোল্ডিং মালিকদের প্রতি অনুরোধ জানানো হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button