দৌলতপুরে গাঁজাসহ মাদক বিক্রেতা আটক

স্টাফ রিপোর্টার ঃ খুলনা নগরীর দৌলতপুর থানাধীন মানিকতলাস্থ খুলনা-যশোর মহাসড়কের পূর্ব লেনে জনৈক রনির মোটর সাইকেল গ্যারেজের সামনে পাঁকা রাস্তার উপর মাদকদ্রব্য গাঁজা বিক্রয়কালে রবিবার রাতে এক মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে দৌলতপুর থানা পুলিশ। গ্রেফতারকৃত ওই আসামী হলেন- খানজাহানআলী থানাধীন জাব্দীপুর এলাকার বাসিন্দা -মোঃ আসলাম শেখের পুত্র মোঃ আবু হুরায়রা আল আমিন (১৯)। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে দৌলতপুর থানাধীন মানিকতলাস্থ খুলনা-যশোর মহাসড়কের পূর্ব লেনে জনৈক রনির মোটর সাইকেল গ্যারেজের সামনে পাঁকা রাস্তার উপর এক মাদক বিক্রেতা মাদকদ্রব্য গাঁজা বিক্রয় করছে, ওই সংবাদের ভিত্তিতে পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ওই মাদক বিক্রেতাকে ১১০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করে। পরবর্তীতে ওই ঘটনায় সংশ্লিষ্ট থানার এসআই মোঃ বাবুল আহমেদ বাদী হয়ে গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করেন।



