স্থানীয় সংবাদ

খুলনার ২৫ কেন্দ্রে বিসিএস পরীক্ষা কাল : কেএমপির ৪ নির্দেশনা

স্টাফ রিপোর্টার : আগামীকাল শুক্রবার (১৯ সেপ্টেম্বর) খুলনা মহানগরীর ২৫টি কেন্দ্রে ৪৭তম বিসিএস এর বিভিন্ন ক্যাডারের প্রিলিমিনারী পরীক্ষা (এমসিকিউ টাইপ) পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে খুলনা মেট্রোপলিটন পুলিশ অধ্যাদেশ ১৯৮৫ এর ২৯ ও ৩০ ধারায় পুলিশ কমিশনার এর প্রদত্ত ক্ষমতাবলে চারটি নির্দেশনা জারী করা হয়েছে। বুধবার কেএমপির এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা জারী করা হয়।
খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ জুলফিকার আলী হায়দার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, পরীক্ষার দিন সকাল ৮টা থেকে পরীক্ষা চলাকালীন পরীক্ষা কেন্দ্রের চতুর্দিকে ২০০ গজের মধ্যে ৫ বা ততোধিক ব্যক্তি একত্রে ঘোরাফেরা ও মিছিল করতে পারবেন না, পরীক্ষা কেন্দ্র এলাকায় কেউ কোন প্রকার অস্ত্র-শস্ত্র, ছুরি, লাঠি, বিস্ফোরক দ্রব্যাদি বা ওই জাতীয় কোন পদার্থ বহন করতে পারবেন না, পরীক্ষা কেন্দ্র এলাকায় কেউ কোন প্রকার লাউড স্পীকার বা এ জাতীয় কোন যন্ত্র দ্বারা উচ্চস্বরে কোন শব্দ করতে পারবেন না এবং পরীক্ষা কেন্দ্রের আশেপাশে ২০০ গজের মধ্যে ফটোস্ট্যাট মেশিন বন্ধ রাখতে হবে। এ আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিসিএস পরীক্ষা কেন্দ্রগুলো হচ্ছে- যথাক্রমে- সরকারি ইকবালনগর মাধ্যমিক বালিকা বিদ্যালয়, সরকারি মজিদ মেমোরিয়াল সিটি কলেজ, খুলনা আলিয়া কামিল মাদ্রাসা, খুলনা কলেজিয়েট গার্লস স্কুল ও কেসিসি উইমেন্স কলেজ, সরকারী পাইওনিয়ার মহিলা কলেজ, খুলনা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়, খুলনা জিলা স্কুল, সেন্ট যোসেফস্ উচ্চ বিদ্যালয়, রূপসা বহুমুখী উচ্চ বিদ্যালয়, বি, কে, ইউনিয়ন ইন¯িটটিউশন, পাইওনিয়ার মাধ্যমিক বালিকা বিদ্যালয়, হোপ পলিটেকনিক ইন্সটিটিউট, রেভারেন্ড পলস্্ হাইস্কুল, খুলনা কলেজিয়েট স্কুল, সোনাডাঙ্গা আবাসিক এলাকা ১ম ফেজ, লায়ন্স স্কুল এন্ড কলেজ, বাংলাদেশ নৌবাহিনী স্কুল এন্ড কলেজ, খুলনা সরকারি মহিলা কলেজ, খুলনা সরকারি মডেল স্কুল এন্ড কলেজ, বয়রা, খুলনা পাবলিক কলেজ, খুলনা মহিলা পলিটেকনিক ইন্সটিটিউট, খুলনা সরকারি পলিটেকনিক ইন্সটিটিউট, দৌলতপুর কলেজ(দিবা-নৈশ), মুহসিন মহিলা মহাবিদ্যালয়, দৌলতপুর, সরকারি দৌলতপুর মুহসিন মাধ্যমিক বিদ্যালয় এবং দৌলতপুর মুহসিন মাধ্যমিক বালিকা বিদ্যালয়, দৌলতপুর, খুলনা।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button