স্থানীয় সংবাদ

দিঘলিয়ায় যৌথ বাহিনীর অভিযানে ওয়ারেন্টভুক্ত চার আসামি গ্রেফতার

দিঘলিয়া প্রতিনিধি ঃ জেলার দিঘলিয়ায় নৌ বাহিনী ও পুলিশের যৌথ অভিযানে উপজেলার গাজিরহাট এলাকা থেকে ওয়ারেন্টভুক্ত চারজন আসামিকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (১৬-০৯-২০২৫) এ অভিযান পরিচালনা করা হয়। আজ বুধবার নৌবাহিনীর মিডিয়া সেল থেকে প্রেরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
গ্রেফতারকৃতরা হচ্ছে- মঞ্জু শিকদার, বেনজির শিকদার, ফিরোজ শিকদার এবং শামীম শেখকে নিজ নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে দিঘলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এইচ এম শাহীন জানান, গ্রেফতারকৃতরা পৃথক দুটি মামলার ওয়ারেন্টভূক্ত আসামি। এর মধ্যে (জি আর-০৭/২৪) মামলায় শামীম শেখ, (৩৮) এবং (জিআর-১০/২৫) মামলায় তিন সহোদর ফয়েজ ওরফে ফিরোজ শিকদার (৩৫), বেনজির শিকদার (৩৮), মন্জু শিকদারকে (৩৩) গ্রেফতার করা হয়। এরা এলাকায় শত্রুতার কারণে প্রতিপক্ষকে হত্যার উদ্দেশ্যে কুপিয়ে জখম ও মারধরের অভিযোগে দায়েরকৃত মামলার আসামি। গ্রেফতারকৃতদের দিঘলিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
ওসি জানান, এরমধ্যে একটি মামলা বাদী বাবর মোল্লার ভাই কামাল মোল্লাকে গাজিরহাট বাজারে আসামিরা মারধর করে গুরুতম জখম করে টাকা পয়সা ছিনিয়ে নেয়। তাদের আঘাতে ভিকটিম কামাল মোল্লার পা ভেঙ্গে যায়। গুরুতর অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button