স্থানীয় সংবাদ
নগরীতে অস্ত্র-গোলাবারুদসহ সন্ত্রাস গ্রেফতার

স্টাফ রিপোর্টারঃ সন্ত্রাসমুক্ত নগরী গড়ার লক্ষ্যে খুলনা মেট্রোপলিটন পুলিশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে খুলনা সদর থানা পুলিশ ১৭ সেপ্টেম্বর বিকেল ৪টায় রূপসা স্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে তানভির ইসলাম নিলয় (২৫) নামের এক সন্ত্রাসকে গ্রেফতার করা হয়। সে রূপসা স্ট্যান্ড রোডের বাসিন্দা মনিরুল ইসলামের ছেলে। তার হেফাজত হতে ১ টি ওয়ান শুটারগান এবং ১ রাউন্ড রাইফেলের গুলি উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে খুলনা সদর থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।



