স্থানীয় সংবাদ

খুলনা জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত ৮ পরিবারকে বিআরটিএ’র মানবিক সহায়তার ৪০ লাখ টাকার চেক বিতরণ

এম এ শফিক, খানজাহান আলী থানা প্রতিনিধি ঃ বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) মমতাজ সাদ উদ্দিন আহমেদ বলেছেন ‘‘ বিআরটিএর সামাজিক দায়বদ্ধতা ও সড়ক নিরাপত্তা কার্যক্রমের অংশ হিসাবে বিআরটিএ ট্রাস্টি বোর্ডের মাধ্যমে সড়ক দুর্ঘটনায় আহত ও নিহত ক্ষতিগ্রস্থ পরিবারগুলোর কষ্ট কিছুটা লাঘবে অসহায় পরিবারকে আর্থিক ভাবে সুরক্ষা দিচ্ছে। ২০২২ সাল থেকে এ কার্যক্রম চালু হলেও দেশের অধিকাংশ জনগণ এ সহযোগিতা বিষয়ে কিছুই জানেনা। আমাদের সকলের উচিত যার যার স্থান থেকে এ বিষয়ে সকলকে সচেতন করে উদ্বুদ্ধ করা। তিনি বলেন সড়ক দুর্ঘটনায় আমরা প্রতিনিয়ত প্রিয়জন হারাচ্ছি, এটি একটি ভয়াবহ বাস্তবতা। নিহতদের পরিবারের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। প্রতিটি চালককে যাত্রী ও নিজের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। তিনি আরো বলেন, পর্যাপ্ত বিশ্রাম, গাড়ির ফিটনেস রক্ষা এবং দায়িত্বশীল ড্রাইভিং ছাড়া সড়ক দুর্ঘটনা কমানো সম্ভব নয়। বাংলাদেশে প্রতিদিনই সড়ক দুর্ঘটনায় অসংখ্য প্রাণ ঝরে যাচ্ছে এবং বহু মানুষ আহত হচ্ছেন। ভুক্তভোগী ও তাদের পরিবাকে আর্থিক, শারীরিক এবং মানসিক কষ্টের মুখোমুখি হতে হচ্ছে। এসব ক্ষতিপূরণ ও সহায়তা প্রদানের জন্য সড়ক পরিবহন আইন, ২০১৮ অনুযায়ী বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) ক্ষতিপূরণ প্রদান করে থাকে। আমি আপনাদের একজন খাদেম হিসবে শুধুমাত্র আমার উপর অর্পিত দায়িত্ব পলন করছি। তিনি সড়ক দুর্ঘটনা রোধে সকলকে নিজও নিজও অবস্থান থেকে সঠিক ভাবে দায়িত্ব পালন করে এ বিষয়ে দেশের জনগণকে সচেতন আহবান জানান। তিনি গতকাল ১৯ সেপ্টেম্বর বেলা সোয়া ৩টায় খুলনার শিরোমণিস্থ বাদামতলা বাংলাদেশ রোর্ড ট্রান্সপোর্ট অথরিটি(বিআরটিএ) খুলনা সার্কেল কার্যালয়ে খুলনা জেলায় সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত নিহত ৮ (আট)টি পরিবারের অনুকূলে মঞ্জুরিকৃত অর্থের চেক হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। বিআরটিএ খুলনা সার্কেল কার্যালয়ের সহকারী পরিচালক (ইঞ্জি) উসমান সরওয়ার আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিআরটিএ খুলনা বিভাগীয় কার্যালয়ের পরিচালক মোঃ জিয়াউর রহমান, উপ-পরিচালক প্রকৌশলী তানভীর আহমেদ ও বিআরটিএ আদালত-১৫ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট মেজবাহ উদ্দিন। উল্লেখ্য, এর আগে তিনি সকাল ১০টায় সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যালয়ে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত আহত ও নিহত ৬টি পরিবারের মাঝে ২৬ লক্ষ টাকার চেক বিতরণ করেন। তিনি খুলনা ও সাতক্ষিরায় সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত এসব পরিবারের অনুকুলে ট্রাস্টি বোর্ড হতে সর্বমোট ৬৬ লক্ষ টাকার চেক বিতরন করেন। এ বছর সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবার গুলোর মাঝে মোট ৭৪ কোটি টাকার চেক বিতরণ করা হয়েছে বলে জানাগেছে। অনুষ্ঠানে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যগণ, প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিক, বিআরটিএ’র সর্বস্তরের কর্মকর্তা, কর্মচারী, মোটর শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ, বাস ও ট্রাক মালিক সমিতির নেতৃবৃন্দসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button